৭৩ বছরের পুরনো রেকর্ড ভেঙেছেন মিচেল

স্পোর্টস ডেস্ক
২৫ জুন ২০২২, ১২:১৫আপডেট : ২৫ জুন ২০২২, ১২:১৫

এবারের ইংল্যান্ড সফরে বার বার একজনই প্রতিরোধ গড়ছেন নিউজিল্যান্ডের। তিনি ড্যারিল মিচেল। তিনটি টেস্টে হাঁকিয়েছেন সেঞ্চুরি। তাতে ৭৩ বছরের পুরনো রেকর্ড ভেঙেছে কিউইদের। হেডিংলিতে শুক্রবার ১০৯ রান করে এক সিরিজে ইংলিশদের বিপক্ষে কিউইদের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে গেছেন।

১৯৪৯ সালে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন মার্টিন ডোনেলি। তার চেয়ে ২০ রান বেশি করেছেন মিচেল ৪৮২!

৩১ বছর বয়সী মিচেলের এই রেকর্ড সমৃদ্ধ করার আরও সুযোগ রয়েছে। যদি কিউইরা দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সুযোগ পায় তাহলে। তাছাড়া তিনি নিউজিল্যান্ডের পঞ্চম ব্যাটার টানা তিন ম্যাচে সেঞ্চুরি করেছেন।

তিন টেস্টেই মিচেলের ইনিংসগুলো ছিল দলের দুঃসময়ে। লর্ডসে করেছেন ১০৮ রান। টেন্ট ব্রিজে করেছেন ১৯০। অবশ্য মিচেলের ব্যাটিং বীরত্বের পরেও দুটি টেস্টে জয় পায়নি কিউইরা। টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নরা দুটিতেই হেরেছে ৫ উইকেটে।

শুক্রবার মিচেলের তৃতীয় সেঞ্চুরি এসেছে ২১৩ বলে। অবশ্য তার পরেই আউট হয়ে গেছেন। জ্যাক লিচের বলে তালুবন্দি হয়েছেন বেন স্টোকসের।

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে নিউজিল্যান্ডের হয়ে সর্বাধিক রান:

ড্যারিল মিচেল (২০২২)- ৪৮২

মার্টিন ডোনেলি (১৯৪৯)- ৪৬২

বার্ট সাটক্লিফ (১৯৪৯)- ৪২৩

/এফআইআর/  
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের