হারের পর সাকিবের পাল্টা প্রশ্ন, টেস্ট ক্রিকেট কতজন দেখে?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০২২, ১২:৩৯আপডেট : ২৮ জুন ২০২২, ১২:৩৯

অ্যান্টিগা টেস্টের পর সেন্ট লুসিয়াতেও একই পরিণতি হয়েছে বাংলাদেশের। বাজে হারের পরও খেলোয়াড়দের কোনও দোষ দেখছেন না অধিনায়ক সাকিব আল হাসান! উল্টো প্রশ্ন রেখেছেন, বাংলাদেশে টেস্ট ক্রিকেট দেখেন কতজন ?

অ্যান্টিগার পর সেন্ট লুসিয়া টেস্টেও ছিল ব্যাটিং ব্যর্থতা। প্রথম টেস্টে বল হাতে ঝলক দেখাতে পারলেও এবারের লক্ষ্যটাই ছিল মামুলী। ১৩ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। হারের পর সংবাদ সম্মেলনে সাকিব কথা বললেন দেশের টেস্ট সংস্কৃতি নিয়ে। তার মতে, দেশের ক্রিকেট সিস্টেমের কারণেই বাংলাদেশ এই ফরম্যাটে ভালো করছে না, ‘এখানে খেলোয়াড়দের খুব বেশি দোষ দেওয়া ঠিক হবে না। আমাদের দেশের সিস্টেমটাই এমন। আপনি কবে দেখছেন বাংলাদেশে ৩০ হাজার দর্শক টেস্ট ম্যাচ দেখছে বা ২৫ হাজার দর্শক মাঠে এসেছে টেস্ট দেখতে?’

ইংল্যান্ড-নিউজিল্যান্ড টেস্ট সিরিজের উদাহরণ টেনে সাকিব বলেছেন, ‘ইংল্যান্ডে তো প্রতি ম্যাচে (টেস্ট) এরকম দর্শক থাকে। টেস্টের সংস্কৃতিটাই আমাদের দেশে ছিল না কখনও, এখনও নেই।’

সাকিব মনে করেন সবাই মিলে সুন্দর পরিকল্পনার মাধ্যমেই কেবল ভালো করা সম্ভব, ‘টেস্ট সংস্কৃতি নেই বলে যে হবে না, সেটা কিন্তু নয়। এই বিষয়টা পরিবর্তন করাই আমাদের বড় দায়িত্ব। সবাই মিলে যদি পরিকল্পনা করে এগুনো যায়, হয়তো কিছু সম্ভব হবে। নইলে আসলে খুব বেশি দূর যাওয়া সম্ভব হবে না। কারণ আমাদের টেস্টের সংস্কৃতি নেই।’

সাকিব আরও যোগ করেছেন, ‘আমরা যে টেস্ট ক্রিকেটকে খুব বেশি মূল্যায়ন করি, তা নয়। হ্যাঁ, হতে পারে ফলাফল ভালো করিনি, এ কারণে মূল্যায়নও হয়নি। তবে একটার সঙ্গে আরেকটার সম্পর্ক আছে। একটার সঙ্গে আরেকটা সম্পৃক্ত করতে হবে। তাহলেই ভালো কিছু সম্ভব।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের