ইউল্যাব ফেয়ার প্লে কাপ ক্রিকেটের সেমিফাইনালে পৌঁছেছে গ্রিন ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। বৃহস্পতিবার গ্রিন ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে ৯ উইকেটে ও ইস্ট ওয়েস্ট, ড্যাফোডিল ইউনিভার্সিটিকে ৩ উইকেটে হারিয়ে সেমিফাইনালে উঠেছে।
দিনের প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নেমে সবগুলো উইকেট হারিয়ে গ্রিন ইউনিভার্সিটিকে ৭৮ রানের টার্গেট দেয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। গ্রিন ইউনিভার্সিটির নাজমুল ৪টি উইকেট নেন।
জবাবে বাট করতে নেমে ১৩ ওভারে ১ উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় গ্রিন ইউনিভার্সিটি। দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন গোলাম।
দ্বিতীয় ম্যাচে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৮ রান করে ড্যাফোডিল ইউনিভার্সিটি। দলের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করে অভি।
১২৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে ৭ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। ১৯ বলে ৩২ রান করেন রিজভি।
আগামীকাল শনিবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি ও গ্রিন ইউনিভার্সিটি। দ্বিতীয় সেমিফাইনালে ইউল্যাব লড়বে ইস্ট ওয়েস্ট এর বিপক্ষে।
/এমআর/








