যুক্তরাষ্ট্রের মেয়েদের কোচ হলেন চন্দরপল

স্পোর্টস ডেস্ক
০৫ জুলাই ২০২২, ১৭:৩৬আপডেট : ০৫ জুলাই ২০২২, ১৭:৪৪

মাঠে ঢুকে ব্যতিক্রমী স্টান্স আর দুই চোখের নিচে কালো রঙ- শিবনারায়ণ চন্দরপলের কথা এলে এই দুটি ট্রেডমার্ক জিনিসের কথা অবধারিতভাবেই চলে আসে। তার চেয়েও বড় কথা, ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ব্যাটিংয়ে নির্ভরতার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। সাবেক ক্যারিবীয় এই ব্যাটারকে মেয়েদের হেড কোচ নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ড। তিনি মেয়েদের জাতীয় দলের পাশাপাশি কাজ করবেন মেয়েদের অনূর্ধ্ব-১৯ দল নিয়েও।

ইউএসএ ক্রিকেট জানিয়েছে, চন্দরপল আনুষ্ঠানিকভাবে তাদের সঙ্গে কাজ করতে রাজি হয়েছেন। চুক্তিটা ২০২৩ সালের শেষ পর্যন্ত। এই সময়ে যুক্তরাষ্ট্রের মেয়েদের দল ২০২৩ সালের টি-টোয়েন্টি বাছাইয়ে খেলবে। পাশাপাশি অংশ নেবে মেয়েদের অনূর্ধ্ব-১৯ দলের উদ্বোধনী আসরে।

হেড কোচ হিসেবে দায়িত্ব নিয়ে চন্দরপল বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের মেয়েদের জাতীয় দল ও অনূর্ধ্ব-১৯ দলে যুক্ত হতে পেরে আমি রোমাঞ্চিত।’

২০০৫ সাল থেকে যুক্তরাষ্ট্রের ওরলান্ডো ফ্লোরিডায় বসবাস করছেন চন্দরপল। তখন থেকে স্থানীয় ক্রিকেটের সঙ্গে ভালোভাবে যুক্ত। সদস্য হিসেবে রয়েছেন সারাসোটা আন্তর্জাতিক ক্রিকেট ক্লাবেরও।

/এফআইআর/এমওএফ/  
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের