দক্ষিণ আফ্রিকায় হতে যাচ্ছে মিনি আইপিএল?

স্পোর্টস ডেস্ক
২০ জুলাই ২০২২, ১৪:৪৭আপডেট : ২০ জুলাই ২০২২, ১৪:৪৭

দক্ষিণ আফ্রিকায় হতে চলেছে ঘরোয়া নতুন টি-টোয়েন্টি লিগ। যার সবগুলো দলের মালিকানা কিনতে চলেছে আইপিএলের ছয় ফ্র্যাঞ্চাইজি। ফলে টুর্নামেন্টটিকে আইপিএলের ‘মিনি সংস্করণ’ বলে দাবি করছেন অনেকে!

ইএসপিএন ক্রিকইনফো জানাচ্ছে, মুম্বাই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস, লখনউ সুপার জায়ান্টস, সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালসের একজন মালিক সেখানে সফলভাবে দল কেনার প্রক্রিয়া সম্পন্ন করেছে। যদিও লিগের দায়-দায়িত্ব থাকবে ক্রিকেট দক্ষিণ আফ্রিকারই। সম্প্রচারে থাকবে সুপারস্পোর্ট

জানা গেছে, অনানুষ্ঠানিক নিলামে সর্বোচ্চ দর হেঁকে জোহানেসবার্গের ফ্র্যাঞ্চাইজি কিনতে যাচ্ছে চেন্নাই সুপার কিংস স্পোর্টস লিমিটেড। রিলায়ান্সের মালিকানাধীন মুম্বাই ইন্ডিয়ান্স পেতে যাচ্ছে কেপ টাউনের ফ্র্যাঞ্চাইজি। সানরাইজার্সের সানটিভি গ্রুপ পেতে যাচ্ছে পোর্ট এলজিবাথের ফ্র্যাঞ্চাইজি।

আরপি সঞ্জীব গোয়েনকা গ্রুপ- যারা নাকি লখনউ সুপার জায়ান্টস কিনতে ৭ হাজার ৯০ কোটি রুপি ব্যয় করেছে। তারা পেতে যাচ্ছে ডারবানের মালিকানা। রাজস্থান রয়্যালস পাবে পার্ল টিমের ফ্র্যাঞ্চাইজি। প্রোটিয়ার মালিকানা পেতে যাচ্ছে জিন্দাল সাউথ-ওয়েস্ট স্পোর্টস। যার প্রধান পার্থ জিন্দাল আবার দিল্লি ক্যাপিটালসের অন্যতম মালিক।   

ক্রিকেট দক্ষিণ আফ্রিকা অবশ্য খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণায় বিস্তারিত জানাবে। সব কিছু ঠিক হয়ে গেলেও কাগজে-কলমে কাজগুলো হওয়া বাকি। বোর্ড এরই মধ্যে জানিয়েছে টি-টোয়েন্টি লিগটির প্রধান হিসেবে দায়িত্ব সামলাবেন সাবেক প্রোটিয়া অধিনায়ক গ্রায়েম স্মিথ।

মূলত আগের দুবার লিগ চালু করেও ব্যর্থ হওয়াতে এবার ভিন্ন কৌশল নিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। যাতে টেকসই ও লাভজনক একটি টি-টোয়েন্টি লিগ দাঁড় করানো যায়।

পূর্বের অভিজ্ঞতায় দেখা গেছে, ২০১৭ সালে গ্লোবাল টি-টোয়েন্টি লিগটি শুরুই করা যায়নি। তার পর তিন বছরের জন্য সম্প্রচার স্বত্ব বিক্রি করতে না পারায় এমজানসি সুপার লিগটিও ছেঁটে ফেলতে হয়েছে। ফলে নতুন লিগটিকে সবকিছুর চেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে তারা। যে কারণে সরাসরি বিশ্বকাপে যাওয়ার ঝুঁকি নিয়ে বাতিল করা হয়েছে অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজ। নিজেদের ক্রিকেট ক্যালেন্ডারে লিগটিকে জায়গা করে দিতে পুরো ৩০টি পয়েন্টই তারা অজিদের দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।      

/এফআইআর/
সম্পর্কিত
দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?
অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলার সুযোগ চান শান্ত
ব্যাটিং বিপর্যয়ের কোনও অজুহাত নেই: শান্ত
সর্বশেষ খবর
‘গোল্ডেন আওয়ারে’ প্রাণহানি কমাতে মহাসড়কে অ্যাম্বুলেন্স, ফল মিলবে?
‘গোল্ডেন আওয়ারে’ প্রাণহানি কমাতে মহাসড়কে অ্যাম্বুলেন্স, ফল মিলবে?
অগোছালো থাকাটাই নাকি ট্রেন্ড! সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হচ্ছে ‘কাইন্ডা চিক’
অগোছালো থাকাটাই নাকি ট্রেন্ড! সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হচ্ছে ‘কাইন্ডা চিক’
হাসপাতালে মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওয়ায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী
হাসপাতালে মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওয়ায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী
পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রীর কার কী কাজ, জানালো মন্ত্রণালয়
পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রীর কার কী কাজ, জানালো মন্ত্রণালয়
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল