বল করলেন ৫টি, সেখানেও হ্যাটট্রিকের আনন্দ

স্পোর্টস ডেস্ক
২১ জুলাই ২০২২, ১২:৩২আপডেট : ২১ জুলাই ২০২২, ১৩:১১

আন্তর্জাতিক টি-টোয়েন্টির মাত্র দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিলেন মাইকেল ব্রেসওয়েল। হ্যাটট্রিক আনন্দে মাততে এই সময়টাই যথেষ্ট ছিল তার জন্য। আরও অবাক করা বিষয় হলো, ব্রেসওয়েল মূলত ব্যাটার; পাশাপাশি টুকটাক বোলিংয়ে অবদান রাখতে পারেন। কুড়ি ওভারের পথচলার শুরুতে এই বোলিংই এনে দিলো নতুন পরিচিতি। আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে তার হ্যাটট্রিক ও ড্যান ক্লেভারের ঝড়ো ব্যাটিংয়ে ৮৮ রানের জয় পেয়েছে নিউজিল্যান্ড।

বেলফাস্টের টি-টোয়েন্টিতে ক্লেভারের ৫৫ বলে হার না মানা ৭৮ রানে ভর দিয়ে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭৯ রান করে নিউজিল্যান্ড। কঠিন লক্ষ্যে খেলতে নেমে স্বাগতিক আইরিশরা ব্রেসওয়েলের হ্যাটট্রিকে মাত্র ৯১ রানে অলআউট। এই জয়ে তিন ম্যাচের সিরিজ ২-০তে জিতে নিয়েছে কিউইরা।

ম্যাচটি স্মরণীয় হয়ে থাকবে ব্রেসওয়েলের। বল করলেন তিনি মাত্র ৫টি, সেখানেও পেলেন হ্যাটট্রিকের আনন্দ। এই অফ স্পিনার যখন বল তুলে নেন, আইরিশদের হাতে ছিল ৩ উইকেট। প্রথম ২ বলে উইকেট না এলেও তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে উইকেট তুলে নিয়ে নিউজিল্যান্ডের তৃতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করেন ব্রেসওয়েল। তার আগে জ্যাকব ওরাম ও টিম সাউদির আছে এই কীর্তি।

ব্রেসওয়েল ৫ বলে ৫ রান দিয়ে নেন ৩ উইকেট। আরেক স্পিনার ইশ সোধি ৩ ওভারে ২১ রান দিয়ে পেয়েছেন ৩ উইকেট। আর জ্যাকব ডাফির শিকার ২ উইকেট। তাদের চমৎকার বোলিংয়ের সামনে আইরিশদের সর্বোচ্চ স্কোরার মার্ক অ্যাডির (২৭)।

এর আগে ব্যাটিংয়ে আলো ছড়িয়েছেন ক্লেভার। এই কিউই উইকেটকিপার ৫৫ বলে ৫ বাউন্ডারি ও ৪ ছক্কায় অপরাজিত থাকেন ৭৮ রানে। দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচসেরার পুরস্কার উঠেছে তার হাতেই। এছাড়া ৩৫ রান করেন ফিন অ্যালেন।

/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি