এবার ইতিহাস হয়নি পাকিস্তানের, জয়ের হাসি শ্রীলঙ্কার

স্পোর্টস ডেস্ক
২৮ জুলাই ২০২২, ১৬:০৬আপডেট : ২৮ জুলাই ২০২২, ১৭:০৩

এই গলেই আগের টেস্টে রুপকথার জন্ম দিয়েছিল পাকিস্তান। অসম্ভবকে সম্ভব করেছিল বাবর আজমরা। শ্রীলঙ্কার দেওয়া ৩৪২ রানের কঠিন লক্ষ্য টপকে ইতিহাস লিখেছিল তারা। তবে দ্বিতীয় টেস্টে হয়নি কোনও ইতিহাস। বিশাল লক্ষ্যের পিছে ছুটে সহজেই আত্মসমর্পণ করেছে পাকিস্তান। সমান্তরালে দুর্দান্ত জয়ে দুই ম্যাচের সিরিজ সমতায় শেষ করেছে লঙ্কানরা।

আজ (বৃহস্পতিবার) গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টেস্টের শেষ দিনে পাকিস্তানকে ২৪৬ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। স্বাগতিকদের ৫০৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ৭৭ ওভারে ২৬১ রানে অলআউট হয় পাকিস্তান। এক বাবর আজম ছাড়া কেউই প্রতিরোধ গড়তে পারেননি। প্রথম টেস্ট সফরকারীরা জেতায় দুই ম্যাচের সিরিজ শেষ হলো ১-১ সমতায়।

৫০৮ রানের লক্ষ্য ছিল পাহাড় ডিঙানোর মতো। শেষ দিকে আবার করতে হতো ৪১৯ রান। যা ছিল একরকম অসম্ভব। তবে আগের টেস্টে সফরকারীরা যেভাবে চমক দেখিয়েছিল, তাতে রোমাঞ্চের গন্ধ ছিল শেষ দিনে। কিন্তু কিছুই হয়নি। দুর্দান্ত বোলিংয়ে সহজেই জয় নিশ্চিত করেছে লঙ্কানরা।

প্রতিরোধ গড়েছিলেন যা একটু বাবর। পাকিস্তান অধিনায়ক পঞ্চম দিন শুরু করে আউট হন ৮১ রানে। তার সঙ্গে দিন শুরু করা ইমাম-উল-হকের ব্যাট থেকে আসে ৪৯ রান। এছাড়া ব্যাটিংয়ে প্রমোশন পেয়ে চারে নামা উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ান করেন ৩৭ রান। শেষ দিকে ইয়াসির শাহর ২৭ রান হারের ব্যবধান শুধু কমিয়েছে।

পাকিস্তানকে হারিয়ে দিয়েছে আসলে শ্রীলঙ্কার দুই স্পিনার। গোটা সিরিজে আলো ছড়ানো প্রবাথ জয়াসুরিয়া আবারও পেয়েছেন ৫ উইকেটের দেখা। ৩২ ওভারে ১১৭ রান দিয়ে তার শিকার ৫ উইকেট। প্রথম ইনিংসে ৫ উইকেট পাওয়া রমেশ মেন্ডিস দ্বিতীয় ইনিংসেও সফল। ৩০ ওভারে ১০১ খরচায় তিনি পেয়েছেন ৪ উইকেট।

তবে এই ম্যাচের সেরা ধনাঞ্জয়া ডি সিলভা। দ্বিতীয় ইনিংসে তার ১০৯ রানের ইনিংসেই ধরাছোঁয়ার বাইরে চলে যায় শ্রীলঙ্কা। আর সিরিজসেরা হয়েছেন প্রবাথ জয়াসুরিয়া। 

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: প্রথম ইনিংসে ১০৩ ওভারে ৩৭৮ (চান্ডিমাল ৮০, ডিকবেলা ৫১, ওশাডা ৫০, ম্যাথুজ ৪২; নাসিম ৩/৫৮, ইয়াসির ৩/৮৩) ও দ্বিতীয় ইনিংসে ৯১.৫ ওভারে ৩৬০/৮ (ডিক্লে.) (ধনাঞ্জয়া ১০৯, করুণারত্নে ৬১, রমেশ ৪৫*; নাসিম ২/৪৪, নওয়াজ ২/৭৫)।

পাকিস্তান: প্রথম ইনিংসে ৮৮.১ ওভারে ২৩১ (সালমান ৬২, ইমাম ৩২, ইয়াসির ২৬; রমেশ ৫/৪৭, প্রবাথ ৩/৮০) ও দ্বিতীয় ইনিংসে ৭৭ ওভারে ২৬১ (বাবর ৮১, ইমাম ৪৯, রিজওয়ান ৩৭, ইয়াসির ২৭; প্রবাথ ৫/১১৭, রমেশ ৪/১০১)।

ফল: শ্রীলঙ্কা ২৪৬ রানে জয়ী।

সিরিজ: দুই ম্যাচের সিরিজ ১-১ সমতা।

ম্যাচসেরা: ধনাঞ্জয়া ডি সিলভা।

সিরিজসেরা: প্রবাথ জয়াসুরিয়া।

/কেআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম