আইসিসির প্রতিবেদনে বাংলাদেশের সুপার লিগের সাফল্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০২২, ২২:১৯আপডেট : ৩১ জুলাই ২০২২, ২২:১৯

রঙিন পোশাক গায়ে জড়ালেই বাংলাদেশের পারফরম্যান্স হয়ে ওঠে রঙিন। বিশেষ করে ৫০ ওভারের ক্রিকেটে বাংলাদেশ যেন অপ্রতিরোধ্য এক শক্তি।শরীরী ভাষা থেকে শুরু করে আত্মবিশ্বাস– সব মিলিয়ে প্রবল প্রতিপক্ষও সাকিব-তামিম-মুশফিকদের সামনে দুমড়ে-মুচড়ে পড়ে! যার প্রমাণ আইসিসির ওয়ানডে সুপার লিগ।

গত দুই বছর এই ফরম্যাটে দুর্দান্ত ক্রিকেট খেলেই বাংলাদেশ লিগ টেবিলের শীর্ষে উঠেছিল। এই মুহূর্তে যদিও টেবিলে দুই নম্বরে অবস্থান করছে। লাল-সবুজ জার্সিধারীদের এমন সাফল্য প্রশংসা কুড়িয়েছে আইসিসির। সংস্থাটির বার্ষিক প্রতিবেদনে প্রাধান্য দিয়ে ছাপা হয়েছে বাংলাদেশের সার্বিক পারফরম্যান্স।

ওয়ানডে ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে ও সবগুলো দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজের ধারাবাহিকতা ধরে রাখতেই আইসিসি চালু করেছে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগ। আগামী বছর ভারতে হতে যাওয়া ২০২৩ বিশ্বকাপে ১০ দল অংশ নেবে। আয়োজক দেশ হিসেবে ভারত সরাসরি বিশ্বকাপ খেলবে। ৭ দল বেছে নেওয়া হবে সুপার লিগ থেকে। সুপার লিগের পয়েন্ট টেবিলের প্রথম ৭টি দলই সরাসরি বিশ্বকাপে খেলার ছাড়পত্র পাবে।

ওয়ানডে সুপার লিগের ১২৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানে আছে ইংল্যান্ড। সুপার লিগের দুই নম্বরে আছে বাংলাদেশ। এখন পর্যন্ত ১৮ ম্যাচ খেলে জয় পেয়েছে ১২টি ম্যাচে। হেরেছে বাকি ছয়টিতে। বাংলাদেশ দলের আরও ৬টি ম্যাচ রয়েছে। প্রতিটি দল ২৪টি করে ম্যাচ খেলবে। ১২ জয়ের সুবাদেই তারা তুলে নিতে পেরেছে ১২০ পয়েন্ট। তিন নম্বরে থাকা আফগানিস্তানের বর্তমান পয়েন্ট ১০০। আফগানরা ১২ ম্যাচের মধ্যে জয় পেয়েছে ১০টি এবং হেরেছে ২টি।

নিউজিল্যান্ড ৯ ম্যাচে ৯০ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে। পাকিস্তান ১৫ ম্যাচে ৯০ পয়েন্ট নিয়ে আছে পাঁচ নম্বরে।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের