এশিয়া কাপের সূচি: বাংলাদেশের খেলা কবে, প্রতিপক্ষ কারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০২২, ১৯:১৪আপডেট : ০৩ আগস্ট ২০২২, ১৩:২৮

গত সপ্তাহে এশিয়া কাপের ভেন্যু চূড়ান্ত হয়েছে। এবার এশিয়া কাপ হওয়ার কথা ছিল শ্রীলঙ্কায়। তবে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত শ্রীলঙ্কা থেকে প্রতিযোগিতাটি সরিয়ে নেওয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া এশিয়া কাপের সূচিও চূড়ান্ত হয়েছে। আজ (মঙ্গলবার) হওয়া ড্রতে ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা ও আফগানিস্তান। আগামী ৩০ আগস্ট শারজাতে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবে বাংলাদেশ দল।

দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান খেলবে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে তাদের সঙ্গী বাছাই পর্ব থেকে আসা একটি দল। বাছাইয়ে হংকং, সিঙ্গাপুর, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে যারা শীর্ষে থাকবে, তারাই ভারত ও পাকিস্তানের বিপেক্ষ খেলার সুযোগ পাবে।

আজ এশিয়া কাপের সূচি প্রকাশ করা হয়েছে। টি-টোয়েন্টি ফরম্যাটের এই প্রতিযোগিতায় সব ম্যাচই হবে শারজা ও দুবাইতে। ১৩ ম্যাচের তিনটি শারজাতে, বাকিগুলো দুবাইতে।

আগামী ২৭ অগাস্ট দুবাইয়ে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। পরদিন একই মাঠে ভারত ও পাকিস্তানের জমজমাট লড়াই। বাংলাদেশের প্রথম ম্যাচ ৩০ আগস্ট, প্রতিপক্ষ আফগানিস্তান। ১ সেপ্টেম্বর দুবাইতে নিজেদের দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এই প্রতিযোগিতায় সুপার ফোরে বাংলাদেশের খেলা নির্ভর করছে গ্রুপের দুই ম্যাচের ওপর।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, গ্রুপ পর্বে প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। দুই গ্রুপের শীর্ষ দুটি দল সুপার ফোর রাউন্ডে খেলার সুযোগ পাবে। এখানে প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে খেলার সুযোগ পাবে। এরপর শীর্ষ দুই দল নিয়ে ১১ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এশিয়া কাপের ফাইনাল।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান