তামিমদের জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০২২, ১৭:৫১আপডেট : ০৯ আগস্ট ২০২২, ২০:১২

৯ বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হারতে হয়েছে বাংলাদেশ দলকে। আগামীকাল (বুধবার) শেষ ম্যাচ জিততে না পারলে ১১ বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়ার লজ্জায় পড়তে হবে। এই অবস্থায় ড্রেসিংরুমে এমনিতেই হতাশায় ছায়া, সেটি আরও বাড়িয়ে দিলো জরিমানা। দ্বিতীয় ওয়ানডেতে স্লো ওভার রেটের কারণে বাংলাদেশ দলকে ম্যাচ ফি’র ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে।

রবিবার দ্বিতীয় ওয়ানডেতে নির্দিষ্ট সময়ের বেশি সময় নেওয়ায় তামিম ইকবালের দলকে এই জরিমানা গুনতে হচ্ছে। আইসিসি’র আচরণবিধি ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, বাংলাদেশ দল এই শাস্তি পেলো। অনুচ্ছেদে বলা আছে, নির্ধারিত সময়ের মধ্যে যে কয়টি ওভার কম করবে তার প্রত্যেকটির জন্য ২০ শতাংশ করে জরিমানা করা হবে। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আইসিসি বিষয়টি নিশ্চিত করেছে।

দ্বিতীয় ওয়ানডে ম্যাচের ফিল্ড আম্পায়ার ফরস্টার মুতিজওয়া ও ল্যাংটন রুসিরি এই জরিমানা আরোপ করেন। জরিমানা মেনে নেওয়ায় অধিনায়ক তামিম ইকবালের আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট জরিমানা কার্যকর করেন।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম