টি-টোয়েন্টি বিশ্বকাপে শোয়েব মালিকের জায়গা হচ্ছে না

স্পোর্টস ডেস্ক
১২ আগস্ট ২০২২, ১৮:৫৩আপডেট : ১২ আগস্ট ২০২২, ১৮:৫৫

বুড়িয়ে গেলেও শোয়েব মালিকের পারফরম্যান্স সে কথা বলছে না। বরং বিস্ফোরক প্রতিমূর্তি দেখা গেছে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে। সম্প্রতি পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টেও তার বিস্ময় জাগানিয়া পারফরম্যান্সে গুঞ্জন চলতে থাকে। হয়তো আবারও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা হচ্ছে তার। গুঞ্জন অবশ্য বেশি বাড়তে দিলেন না পাকিস্তান অধিনায়ক বাবর আজম। তিনি উড়িয়ে দিয়েছেন এই খবর। পাকিস্তান অধিনায়ক জোর দিয়েছেন, তারা দল গঠনে তরুণ প্রতিভাকে বেশি প্রাধান্য দিচ্ছেন। 

মালিককে সর্বশেষ নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি খেলতে দেখা গেছে। ঘরোয়া টি-টোয়েন্টি লিগে চমক দেখানোয় স্থানীয় সংবাদ মাধ্যম খবর প্রকাশ করে যে, এশিয়া কাপ ও টি-টোয়েন্ট বিশ্বকাপ থাকায় ৪০ বছর বয়সী তারকার অভিজ্ঞতা অমূল্য প্রমাণিত হতে পারে।

যদিও এশিয়া কাপের স্কোয়াডে এই অলরাউন্ডারকে রাখা হয়নি। পাকিস্তান অধিনায়ক বাবর বলেছেন, অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে তারা ভবিষ্যৎ তারকাদের দিকে তাকিয়ে আছেন। নেদারল্যান্ডস সফরের আগে বাবর সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘নেদারল্যান্ডসের পর আরও ম্যাচ রয়েছে। তাই পরিবর্তন করার মতো সময় পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।’

তিনি আরও যোগ করে বলেছেন, ‘সিনিয়র খেলোয়াড়রা চলে গেলে তাদের বিকল্পদের প্রতি বেশি মনোযোগ প্রয়োজন। হাফিজ, মালিক অনেক বড় মাপের খেলোয়াড়। আমরা তাদের অবশ্যই মিস করবো। পাশাপাশি আসিফ আলী, খুশদিল শাহ ও ইন্তিখাব আহমেদকেও তাদের জায়গা পূরণ করতে হবে।’

এ জন্যই ওই ক্রিকেটারদের বেশি ম্যাচ খেলার সুযোগ দেওয়ার কথা বলেছেন বাবর, ‘আমরা ওদের বেশি ম্যাচ খেলার ও আত্মবিশ্বাস প্রাপ্তির সুযোগটা দিতে চাই। ওরা কিন্তু পারফরম্যান্স দেখিয়ে সেটা প্রমাণ করছে।’

এশিয়া কাপের আগে রটারডামে ডাচদের বিপক্ষে তিন ওয়ানডে খেলবে পাকিস্তান।

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম