বোর্ডের সমালোচনার মাঝেই রাসেলের বিশ্বকাপ জেতার স্বপ্ন

স্পোর্টস ডেস্ক
১৭ আগস্ট ২০২২, ২২:৪০আপডেট : ১৭ আগস্ট ২০২২, ২৩:৩৪

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে তারকা ক্রিকেটারদের সম্পর্কের টানাপোড়েন বেরিয়ে এসেছে। দিনকয়েক আগে নির্বাচক ডেসমন্ড হেইন্স ও কোচ ফিল সিমন্স অসন্তুষ্টি প্রকাশ করেছেন তাদের নিয়ে। যার মধ্যে আছেন আন্দ্রে রাসেলও। জাতীয় দল বাদ দিয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বেছে নেওয়ার তাদের ক্ষোভ। ওই ঘটনার পর রাসেল ‘চুপ’ থাকলেও নতুন করে জানালেন, ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে আরও দুই-একটি বিশ্বকাপ জেতার ইচ্ছা তার।

দীর্ঘ দিন জাতীয় দলের বাইরে রাসেল। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর এই ফরম্যাটে কোনও ম্যাচ খেলেননি। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর কুড়ি ওভারের ক্রিকেটেও তার অংশগ্রহণ নেই। এই অবস্থায় তার সঙ্গে ডোয়াইন ব্রাভো, সুনিল নারিন, এভিন লুইসদের জাতীয় দল এড়িয়ে যাওয়ার বিষয়টিতে অসন্তুষ্টি প্রকাশ করেছেন সিমন্স-হেইন্স। তবে সব অভিমান-ক্ষোভ ভুলে রাসেল যে আবার ওয়েস্ট ইন্ডিজ দলের হয়ে খেলতে চান, সেটি প্রকাশ পেয়েছে একসময়কার সতীর্থ ড্যারেন সামির সঙ্গে আলাপচারিতায়।

রাসেল এখন ইংল্যান্ডে দ্য হান্ড্রেডে খেলছেন। সেখানেই সামির সঙ্গে কথোপকথনে তিনি বলেছেন, ‘ব্যাপারটা এমন নয় যে আমাকে শুরু থেকে শুরু করতে হবে। আমার বয়স এখন ৩৪। ওয়েস্ট ইন্ডিজের হয়ে আমি আরও একটি বিশ্বকাপ জিততে চাই কিংবা দুটি বিশ্বকাপ জিততে চাই।’

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোনও সেঞ্চুরি নেই রাসেলের। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার দুটো সেঞ্চুরি। ওই দুটো শতক যদি ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে হতো, তাহলে আরও খুশি হতেন তিনি। জাতীয় দলে খেলার তাড়না তার কতটা, সেটি প্রকাশ পেয়েছে এই কথায়, ‘জাতীয় দলের হয়ে আমার কোনও সেঞ্চুরি নেই। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আমার সেঞ্চুরি দুটি। এই দুই সেঞ্চুরি যদি জাতীয় দলের হয়ে হতো... এই কথাটা বলতে আমার কোনও দ্বিধা নেই।’

/কেআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান