এক ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত করলো পাকিস্তান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০২২, ০১:৩১আপডেট : ১৯ আগস্ট ২০২২, ০১:৩১

নেদারল্যান্ডসকে উড়িয়ে দিয়ে এক ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত করলো পাকিস্তান। বৃহস্পতিবার নেদারল্যান্ডসকে ১৮৬ রানে অলআউট করে জয়ের পথটা সহজ করে ফেলে পাকিস্তান। এরপর ৩৩.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্য ছুয়ে ফেলে বাবর আজমের দল। আর এই জয়ে এক ম্যাচ হাতে রেখে ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করলো সফরকারীরা।

১৮৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ১১ রানেই দুই ওপেনারকে হারায় পাকিস্তান। তবে তৃতীয় উইকেটে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের ৮৮ রানের জুটিতে সেই বিপর্যয় সামলে উঠেন তারা। বাবর আজম ৫৭ রানে আউট হলেও রিজওয়ান ৬৯ রানে অপরাজিত থাকেন। তাকে সঙ্গ দেন সালমান। তিনিও ৫০ রান করে অপরাজিত ছিলেন। আর তাতেই ৯৮ বল আগে লক্ষ্য ছুঁয়ে ফেলে সফরকারীরা। এই জয়ে আইসিসি ওয়ানডে সুপার লিগে আরও ১০ পয়েন্ট নিশ্চিত হলো পাকিস্তানের।

এর আগে শুরুতেই নাসির শাহর পেস তোপে ভেঙ্গে পড়ে নেদারল্যান্ডেসের টপ অর্ডার। দলীয় ৮ রানে তিন উইকেট হারানো স্বাগতিকদের ম্যাচে ফেরানোর চেষ্টা করেন বাস ডে লিডে ও টম কুপার। তারা দুই জন চতুর্থ উইকেটে ১০৯ রানের জুটি গড়েন। কুপার ৭৪ বলে ৬৬ এবং ডি লিডে ১২০ বলে ৮৯ রান করেন। তাদের আউটের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। ফলে ৪৪.১ ওভারে ১৮৬ রানে অল আউট হয় তারা।

পাকিস্তানের হারিস রউফ ১৬ রান খরচায় নেন তিনটি উইকেট। নেওয়াজ নিয়েছেন তিনটি উইকেট। এছাড়া নাসিম শাহ নেন দুইটি উইকেট।

/আরআই/এমপি/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম