মুজিবের ছোবলে শুরুতেই চাপে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০২২, ২০:২৯আপডেট : ৩০ আগস্ট ২০২২, ২১:৩৪

আফগানিস্তানের বোলিং নিয়েই যত ভাবনা বাংলাদেশের। ম্যাচ শুরুর পর সেই বোলিংয়েই বিপর্যস্ত লাল-সবুজ জার্সিধারীরা। মুজিব উর রহমানের ছোবলে শুরুতেই বিদায় নিয়েছেন দুই ওপেনার। অনেক দিন পর ফেরা নাঈম শেখ কিংবা এনামুল হক কেউই কিছু করতে পারেননি।

আজ (মঙ্গলবার) এশিয়া কাপের লড়াইয়ে শারজা ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নেমেছে বাংলাদেশ-আফগানিস্তান। টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের স্কোর ৪ ওভারে ২ উইকেটে ১৩ রান।

৬ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে নেমেছিলেন নাঈম। শুরুতে এশিয়া কাপের স্কোয়াডে না থাকলেও ওপেনিং সমস্যার কারণে পরে তাকে যোগ করে টিম ম্যানেজমেন্ট। আজ নিজেদের প্রথম ম্যাচে একাদশেও জায়গা পেয়ে যান তিনি। তবে সুযোগটা কাজে লাগাতে পারলেন না। ৬ মাস পর ফিরে করলেন ৬ রান! মুজিবের প্রথম শিকার হয়ে ফেরেন প্যাভিলিয়নে। আফগান স্পিনারের বলে বোল্ড হয়ে যান তিনি।

নাঈম ফেরার পর ব্যর্থ এনামুলও। এশিয়া কাপের মঞ্চে নিজেকে প্রমাণ করতে পারেননি ডানহাতি ওপেনার। ১৪ বল খেললেও করেন মাত্র ৫ রান। ওই মুজিবের দ্বিতীয় শিকার হন এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে। ফলে মাত্র ১৩ রানে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ।

বাংলাদেশের এশিয়া কাপ মিশন শুরুর আগে সবচেয়ে বেশি আলোচনা ছিল ওপেনিং নিয়ে। কাদের দেখা যাবে ইনিংস শুরু করতে? কোনও চমক নয়, স্বীকৃত ওপেনারদের দিয়েই ইনিংস শুরু করেছে বাংলাদেশ। দুই ওপেনার এনামুল হক ও নাঈম শেখ। এনামুল সাম্প্রতিক সময়ের সিরিজগুলোতে খেললেও নাঈম ফেরেন অনেক দিন পর।

ব্যাটিং অর্ডারের তিন নম্বরে সাকিব। মুশফিকুর রহিম চারে। ‘প্রমোশন’ পেয়ে পাঁচে আফিফ হোসেন। পরের পজিশনগুলোতে মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, শেখ মেহেদী ও মোহাম্মদ সাইফউদ্দিন। এই পেস বোলিং অলরাউন্ডারও ফিরেছেন লম্বা সময় পর। সাইফউদ্দিনকে নিয়ে বাংলাদেশ নেমেছে তিন পেসার নিয়ে। অন্য দুজন মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, এনামুল হক, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: হযরতউল্লাহ জাজাই, রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, নাজিবউল্লাহ জাদরান, করিম জানাত, মোহাম্মদ নবি (অধিনায়ক), রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, নাভিন-উল-হক, মুজিব উর রহমান, ফজলহক ফারুকী।

/কেআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের