পাকিস্তানকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ক্যারিবিয়ানরা। আগামী বৃহস্পতিবার তাদের প্রতিপক্ষ বাংলাদেশ। এই বাংলাদেশের বিপক্ষে টুর্নামেন্টের আগে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে হেরেছিলো ক্যারিবিয়ানরা।
সেমিফাইনালে খেলার আগে তাই জুনিয়র টাইগারদের সমীহ করতে ভুললেন না ক্যারিবিয়ান অধিনায়ক সিমরন হিটমোর। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'এই টুর্নামেন্ট নিঃসন্দেহে বাংলাদেশ শক্তিশালী দল। বিশ্বকাপের সব ম্যাচেই তারা খুব ভালো খেলেছে। তবে আমরা কঠিন লড়াই করার চেষ্টা করব। স্বাগতিক হওয়ায় স্বাভাবিকভাবে তারাই আমাদের চেয়ে এগিয়ে।'
পাকিস্তানের বিপক্ষে জয় সেমিফাইনালে কতটা অনুপ্রেরণা দেবে এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমাদের বোলাররা পাকিস্তানের বিপক্ষে দারুণ করেছে। শুধু বোলাররাই নয়, ব্যাটসম্যানরাও তাদের সেরাটা দিয়েছে। সেমিফাইনাল যাওয়ার ক্ষেত্রে এই জয়ের কোনও বিকল্প ছিলো না। তবে এই ম্যাচটি আমাদের অনুপ্রেরণা যোগাবে। যদিও এটা মোটেও সহজ হবে না।’
/আরআই/এমআর/








