মাহমুদউল্লাহর মধ্যে ধোনিকে দেখেছেন শ্রীরাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০২২, ২১:২৪আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ২২:১৩

ফর্মহীনতার কারণে দীর্ঘদিন ধরে সমালোচিত মাহমুদউল্লাহ। এতদিন সমালোচনা হলেও সম্ভাব্য সেরা বিকল্প না থাকায় তার ওপর আস্থা রাখতে হয়েছে টিম ম্যানেজমেন্টকে। তবে ভবিষ্যতের স্বার্থে মাহমুদউল্লাহর বিকল্প খোঁজার এখনই সম্ভাব্য সেরা সময়- ঠিক এমনটাই মনে করেন বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম। যদিও মাহমুদউল্লাহর ভূমিকা সাবেক ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির মতো মনে হয়েছে শ্রীরামের কাছে।

ধোনি ভারতের সেরা অধিনায়কদের একজন। তার হাত ধরেই ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ভারত। ক্ষুরধার নেতৃত্ব ছাড়াও সীমিত ওভারের ক্রিকেট ইতিহাসে ‘ফিনিশার’ হিসেবে সর্বকালের সেরাদের একজন তিনি। তার সঙ্গে মাহমুদউল্লাহর তুলনা, চোখ কপালে ওঠার কথাই! তবে শ্রীরাম কেবল ফিনিশার হিসেবেই মাহমুদউল্লাহর মধ্যে ধোনিকে দেখেছেন।

মাহমুদউল্লাহর প্রশংসা করলেও বিশ্বকাপ দল থেকে তার বাদ পড়ার পেছনে বড় ভূমিকা আছে শ্রীরামের। মূলত ভবিষ্যৎ পরিকল্পনার কারণেই বিশ্বকাপ দল থেকে বাদ পড়ে গেছেন সাবেক এই অধিনায়ক। কেন মাহমু্দউল্লাহকে বাদ দেওয়া, সেটির ব্যাখ্যা করতে গিয়ে গিয়ে শ্রীরাম বলেছেন, ‘আমাদের সুন্দর কোনও পরিকল্পনায় এগোতে হবে, যা অন্য দলগুলো ভালোভাবে করেছে। আর তা হলো প্রতিটি ক্রিকেটারের উত্তরাধিকার ঠিক করা। মাহমুদউল্লাহকে আমার সবসময়ই কিছুটা মহেন্দ্র সিং ধোনির মতো মনে হয়েছে। সে ৬ নম্বরে ব্যাট করেছে, ধোনিও সেখানেই ব্যাট করতো এবং খেলা ফিনিশ করে আসতো।’

এরপরই শ্রীরাম মনে করিয়ে দিলেন, জায়গা কারও স্থায়ী নয়। মাহমুদউল্লাহর জায়গাটা অন্য কাউকে ছেড়ে দেওয়ার মাধ্যমে যথাযথ প্রস্তুত করার কথা বলেছেন তিনি, ‘ধোনি তো চিরদিন তার দায়িত্ব চালিয়ে যেতে পারেনি। নির্দিষ্ট কিছু পরিকল্পনা থাকা প্রয়োজন, এরপর কে? আমার মনে হয়, আমাদের সবার একত্র হয়ে সিদ্ধান্ত নেওয়ার সঠিক সময়, কে এই গুরু দায়িত্ব পালন করতে পারে। মাহমুদউল্লাহর জায়গা নেওয়া মানে অনেক বড় দায়িত্ব। কাজটা মোটেও সহজ নয়। তবে কাউকে ওই ভূমিকায় সুযোগ না দিলে তো উপযুক্ত কাউকে খুঁজে পাবো না।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের