প্লেট কাপের ফাইনালে আফগানিস্তান-জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:২৬আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:২৬

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্লেট কাপের ফাইনালে উঠেছে আফগানিস্তান। মঙ্গলবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামের একাডেমি মাঠে নবম স্থানের প্লে-অফ সেমিফাইনালে নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে ৮ উইকেটে পরাজিত করেছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল।  প্লেট কাপের ফাইনালে আফগানিস্তান-জিম্বাবুয়ে
এর আগে সোমবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্লেট কাপের ফাইনাল নিশ্চিত করেছিল জিম্বাবুয়ে। ১২ ফেব্রুয়ারি প্লেট কাপের ফাইনালে মুখোমুখি হবে আফগানিস্তান ও জিম্বাবুয়ে। 

মঙ্গলাবার প্লেটের সেমিতে টস জিতে আগে ব্যাটিং করে ১৩৫ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। নবম স্থানের জন্য ৪৪.৫ ওভার খেলা এ ম্যাচে কিউই যুবাদের হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেন আনিকেত পারিখ। এছাড়া ২৫ রান আসে জস ক্লার্কসনের ব্যাট থেকে। আর ২৩ রান করেন নাথান স্মিথ। 

আফগান যুবাদের হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন শামসুর রাহমান ও রাশিদ খান। আর দুটি করে উইকেট পান জিয়াউর রেহমান ও তারিক। 

১৩৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ওপেনার করিম জানাত ১৩ রান করে বিদায় নেন। আরেক ওপেনার ও দলপতি ইহসানুল্লাহ ৫৭ বলে ৭টি চার আর একটি ছক্কায় ৪৭ রান করে ফেরেন। বাকিটা পথ পাড়ি দেন তারিক ও মালাকজাই। তারিকের ব্যাট থেকে আসে অপরাজিত ৫০ রান আর মালাকজাই করেন অপরাজিত ১৫ রান। ২৭.৩ ওভার ব্যাট করে মাত্র দুটি উইকেট হারিয়ে সহজ জয় তুলে নেয় আফগানিস্তানের যুবারা।

/এমআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম