রাতে দেশ ছাড়ছে বাংলাদেশ দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০২২, ১৫:৪১আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, ১৫:৫৪

নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে শুক্রবার রাতে দেশ ছাড়ছে বাংলাদেশ ক্রিকেট দল। রাত ১১টা ৫৫ মিনিটে নিউজিল্যান্ডের উদ্দেশে বিমান ধরবে তারা। নিউজিল্যান্ড-বাংলাদেশ ছাড়া ত্রিদেশীয় সিরিজের তৃতীয় দলটি হচ্ছে পাকিস্তান।

সম্প্রতি শেষ হওয়া সংযুক্ত আরব আমিরাত সিরিজ, ত্রিদেশীয় সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য একই দল ঘোষণা করেছিল বিসিবি। নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে ঠিক এই দলটাই সফর করছে। তবে ত্রিদেশীয় সিরিজে দলের সঙ্গী হচ্ছেন না বিশ্বকাপ দলের স্ট্যান্ডবাই তালিকায় থাকা শেখ মেহেদী হাসান ও রিশাদ হাসান। তালিকা থেকে শুধু সৌম্য সরকার ও শরিফুল ইসলাম যাচ্ছেন।

তাদের মধ্যে রিশাদ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেও দলভুক্ত ছিলেন। ছিলেন এশিয়া কাপের দলেও। শেখ মেহেদী অবশ্য দুবাইতেও যাননি। তবে সংযুক্ত আরব আমিরাতে না গেলেও নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের সরাসরি নিউজিল্যান্ডে যোগ দেওয়ার কথা রয়েছে।

ত্রিদেশীয় সিরিজে ডাবল লিগ পদ্ধতিতে একে অন্যের সঙ্গে দুইবার করে মুখোমুখি হবে প্রতিটি দল। ৭ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের লড়াই। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ৯ অক্টোবর, প্রতিপক্ষ স্বাগতিক নিউজিল্যান্ড। এরপর ১২ ও ১৩ অক্টোবর যথাক্রমে নিউজিল্যান্ড এবং পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় দফায় মুখোমুখি হবে। ফাইনাল হবে ১৪ অক্টোবর। সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে।

ত্রিদেশীয় সিরিজ শেষে বাংলাদেশ সরাসরি অস্ট্রেলিয়া চলে যাবে। বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু ২৪ অক্টোবর, হোবার্টে। প্রতিপক্ষ প্রথম রাউন্ড থেকে যোগ্যতা অর্জন করা গ্রুপ-এ-এর রানার্সআপ দল। ২৬ অক্টোবর নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াইয়ে নামবে সাকিব আল হাসানরা। ম্যাচটি অনুষ্ঠিত হবে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। গ্যাবায় ৩০ অক্টোবর প্রথম রাউন্ডে গ্রুপ-বি থেকে যোগ্যতা অর্জনকারী শীর্ষ দলের সঙ্গে হবে পরবর্তী ম্যাচ।

২ নভেম্বর বাংলাদেশ ভারতের মুখোমুখি হবে। এরপর ৬ নভেম্বর মুখোমুখি হবে পাকিস্তানের। সুপার টুয়েলভে বাংলাদেশের শেষ দুই ম্যাচের ভেন্যু অ্যাডিলেড ওভাল।

বাংলাদেশ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, ইয়াসির আলী, নুরুল হাসান (সহ-অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, নাসুম আহমেদ ও নাজমুল হোসেন।

স্ট্যান্ডবাই: শরিফুল ইসলাম, সৌম্য সরকার।

/আরআই/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি