শেষ ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে ভারতের হার

স্পোর্টস ডেস্ক
০৫ অক্টোবর ২০২২, ০৫:২৮আপডেট : ০৫ অক্টোবর ২০২২, ০৫:২৮

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ আগেই নিজেদের করে নিয়েছিল ভারত। শেষ ম্যাচটি জিততে পারলে প্রোটিয়াদের হোয়াইটওয়াশের সুযোগ ছিল। কিন্তু রোহিত শর্মার ভারত ৪৯ রানে হেরে যায় সিরিজের শেষ ম্যাচে। আগে ব্যাটিং করে ২২৭ রানের সংগ্রহ দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা। জবাবে খেলতে নেমে ভারত ১৭৮ রান করে।

মঙ্গলবার রাতে ইন্দোরে দক্ষিণ আফ্রিকার দেওয়ার ২২৮ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। ওপেনার রোহিত শর্মা রানের খাতা না খুলেই আউট হন। পরের ওভারেই সাজঘরে ফেরেন শ্রেয়াস আয়ার (৪)। শুরুর বিপর্যয়ের পর দিনেশ কার্তিক, দীপক চাহার ও উমেশ যাদব চেষ্টা করেও ব্যর্থ হন। কার্তিক ২১ বলে ৪৬ রানের ঝড়ো ইনিংস খেলেন। চাহারের ১৭ বলে ৩১ এবং যাদবের ১৭ বলে ২০ রান। শেষ দিকে রান রেটের চাপে পড়ে ১৮.৩ ওভারে ১৭৮ রানে অলআউট হয় স্বাগতিকরা।

প্রোটিয়া বোলারদের মধ্যে ডোয়াইনি প্রিটোরিয়াস ২৬ রানে নেন ৩টি উইকেট। এছাড়া ২টি করে উইকেট নিয়েছেন ওয়াইনি পার্নেল,লুঙ্গি এনগিদি ও কেশভ মহারাজ।

এর আগে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পাওয়া দক্ষিণ আফ্রিকা পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে তুলে ফেলে ৪৮ রান। এরপর ডি কক ও রুশোর ঝড়ো ৮৯ রানের জুটিতে ১২ ওভারেই দলীয় সংগ্রহ দাঁড়ায় ১২০। ৪৩ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৬৮ রানের ইনিংস খেলে রানআউট হন ডি কক।

ডি ককের আউটের পর  রুশো ও ট্রিসটান স্টুবস ৪৪ বলে ৮৭ রানের জুটিতে দুইশ’ পেরিয়ে যায় প্রোটিয়ারা। রুশো ৪৮ বলে ৭ চার ও ৮ ছক্কায় তিন অঙ্কের ঘরে পৌঁছান। এটাই তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।  স্টুবস ১৮ বলে ২৩ রান করেন। রুশোর সঙ্গে ৫ বলে ১৯ রান করে অপরাজিত ছিলেন ডেভিড মিলার। আর তাতেই ৩ উইকেটে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ  দাঁড়ায় ২০৭ রানে।

বল হাতে দীপক চাহার ও উমেশ যাদব একটি করে উইকেট নিয়েছেন।

/আরআই/এলকে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম