এবার বাবরের ব্যাটে পাকিস্তানের জয়

স্পোর্টস ডেস্ক
০৮ অক্টোবর ২০২২, ১৭:২৫আপডেট : ০৮ অক্টোবর ২০২২, ১৭:৪৪

বাংলাদেশের বিপক্ষে আগের দিনই জিতেছে পাকিস্তান। ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ (শনিবার) আরেকটি জয় পেলো তারা। বাংলাদেশ ম্যাচে জয়ের নায়ক ছিলেন মোহাম্মদ রিজওয়ান। আর আজ পাকিস্তানকে জেতালেন অধিনায়ক বাবর আজম। অর্থাৎ, টি-টোয়েন্টির ওপেনিংয়ে যে আলাদা এক মাত্রা যোগ করেছেন বাবর-রিজওয়ান, সেটিরই যেন ধারাবাহিকতা!

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে পাকিস্তান। ঘরের মাঠে কিউইদের ২০ ওভারে ৮ উইকেটে করা ১৪৭ রান বাবরের অপরাজিত ৭৯ রানে ভর করে জিততে কোনও বেগই পেতে হয়নি। ১০ বল আগেই ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে গিয়ে পেয়েছে টানা দ্বিতীয় জয়।

বাংলাদেশ ম্যাচের জয়ের নায়ক রিজওয়ান শুরুতেই বিদায় নেন। ১৪৮ রানের লক্ষ্যটা খুব একটা কঠিন ছিল না, তবে ফর্মের তুঙ্গে থাকা রিজওয়ানের বিদায় বড় ধাক্কা হয়েই আসে পাকিস্তান ক্যাম্পে। তবে বাবর দায়িত্ব তুলে নিয়ে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন। পাকিস্তান অধিনায়ক ৫৩ বলে ১১ বাউন্ডারিতে খেলেছেন হার না মানা ৭৯ রানের ইনিংস। ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তারই হাতে।

যদিও রিজওয়ানের বিদায়ের পরপরই শান মাসুদ (০) আউট হয়ে যাওয়ায় একটা ভয় তৈরি হয়েছিল। কিন্তু ব্যাটিং অর্ডারে প্রমোশন পাওয়া শাদাব খানের ২২ বলে ২ চার ও ২ ছক্কায় খেলা ৩৪ রানের ইনিংসে জয়ের পথ সুগম হয় পাকিস্তানের। এছাড়া মোহাম্মদ নওয়াজ ১৬ ও হায়দার আলী ১০ রানে অপরাজিত ছিলেন।

নিউজিল্যান্ডের সবচেয়ে সফল বোলার ব্লায়ার টিকনার। ৪ ওভারে ৪২ রানে তার শিকার ২ উইকেট। আর একটি করে উইকেট পেয়েছেন ট্রেন্ট বোল্ট ও টিম সাউদি।

এর আগে নিউজিল্যান্ড ১৪৭ রান জমা করে স্কোরবোর্ডে। সর্বোচ্চ ৩৬ রান আসে ডেভন কনওয়ের ব্যাট থেকে। ৩৫ বলের ইনিংসে মারেন ২টি করে চার ও ছক্কা। ৩২ রান করেছেন মার্ক চ্যাপম্যান। আর ৩১ রান আসে অধিনায়ক কেন উইলিয়ামসনের ব্যাট থেকে।

পাকিস্তানের সবচেয়ে সফল বোলার হারিস রউফ। এই পেসার ৪ ওভারে ২৮ রান দিয়ে নেন ৩ উইকেট। ২ উইকেট পেয়েছেন মোহাম্মদ ওয়াসিম।

/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি