লঙ্কান দলের জন্য বড় দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক
১৯ অক্টোবর ২০২২, ১১:৩৭আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ১১:৪৩

প্রথম ম্যাচে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ কঠিন করে ফেলেছে শ্রীলঙ্কা। গতকাল আরব আমিরাতকে হারিয়ে ছন্দে ফিরেছে যদিও। কিন্তু প্রথম পর্বের ‘এ’ গ্রুপ থেকে শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নামিবিয়া- তিন দলেরই সুপার টুয়েলভে যাওয়ার সুযোগ রয়েছে। ঠিক এমন অবস্থায় বড় ধাক্কা খেলো লঙ্কান দল। টুর্নামেন্টের মহাগুরুত্বপূর্ণ ম্যাচ জিততে যার অন্যতম অবদান, সেই পেসার দুশমন্থ চামিরা অনিশ্চিত হয়ে পড়েছেন বিশ্বকাপে। কাফ ইনজুরিতে নেদারল্যান্ডসের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তার খেলা হচ্ছে না। 

একই ইনজুরিতে চামিরার এশিয়া কাপেও খেলা হয়নি। সুস্থ হওয়াতেই বিশ্বকাপের দলে ফিরতে পেরেছেন।

৩০ বছর বয়সী এই পেসার গতকাল আরব আমিরাতের বিপক্ষে ৭৯ রানের জয়ে মুখ্য ভূমিকা পালন করেছেন। গিলংয়ে প্রথম তিন উইকেট পড়েছে তারই গতি ঝড়ে। শেষ পর্যন্ত ১৫ ওভারে ৩ উইকেট নিতে পেরেছেন।

চামিরা চোটগ্রস্ত হন নিজের শেষ ওভারে। অবস্থা যে ভালো ছিল না সেটি চামিরার তাৎক্ষণিক অবস্থা দেখেই বোঝা গেছে। খুঁড়িয়ে খুঁড়িয়ে আর মাথা ঝাঁকাতে ঝাঁকাতে মাঠ ছেড়েছেন।

চামিরা ছাড়াও ব্যাটার দানুশকা গুনাথিলাকা ও পেস বোলার প্রমোদ মাদুশানের চোটও লঙ্কান শিবিরে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে। তাদের দুজনই হ্যামস্ট্রিংয়ের সমস্যায় মাঠের বাইরে রয়েছেন। ফলে সব মিলে কঠিন এক পরিস্থিতির সম্মুখীন লঙ্কান দল।  

/এফআইআর
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি