প্রথম ওভারেই তাসকিনের উইকেট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০২২, ০৯:১০আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ১৩:১৬

দুর্দান্ত তাসকিন আহমেদ। আবারও প্রথম ওভারে উইকেট উদযাপন করলেন তিনি। নেদারল্যান্ডস ম্যাচের মতো দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও শুরুতে সাফল্য এনে দিলেন এই পেসার। তার বলে আউট হয়ে গেছেন প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা।

আজ (বৃহ্স্পতিবার) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। টস জিতে ব্যাটিংয়ে নামা প্রোটিয়াদের সংগ্রহ ৫ ওভারে ১ উইকেটে ৫৮ রান।

নেদারল্যান্ডসের বিপক্ষে জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। ওই ম্যাচে প্রথম ওভারে জোড়া আঘাত হেনেছিলেন তাসকিন। আজও তার বারুদে বোলিংয়ে উইকেট পেতে অপেক্ষায় থাকতে হয়নি বাংলাদেশকে। বাভুমাকে ফিরিয়ে এনে দেন উইকেট। তার অফ স্টাম্পের বেশ বাইরের বল খেলতে গিয়ে প্রোটিয়া অধিনায়ক ধরা পড়েন উইকেটকিপার নুরুল হাসান সোহানের গ্লাভসে। ফেরার আগে বাভুমা ৬ বলে করেন ২ রান। 

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ। সিডনি ক্রিকেট স্টেডিয়ামে সুপার টুয়েলভের এই ম্যাচে টস হেরে শুরুতে ফিল্ডিংয়ে বাংলাদেশ।

নেদারল্যান্ডসের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে লাল-সবুজ জার্সিধারীরা। সেই ধারা সচল রাখার লক্ষ্যে প্রোটিয়াদের মুখোমুখি সাকিব আল হাসানরা। সিডনির এই ম্যাচে বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন। একজন বোলার বেশি নেওয়ার কারণে কপাল পুড়েছে ইয়াসির আলীর। তার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

দক্ষিণ আফ্রিকার একাদশেও একটি পরিবর্তন। পেসার লুঙ্গি এনগিদির জায়গায় সুযোগ হয়েছে বাঁহাতি রিস্ট স্পিনার তাবরেজ শামসির।

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকা একাদশ: তেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, রাইলি রোসো, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, ওয়েইন পারনেল, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, আনরিখ নর্কিয়া, তাবরেজ শামসি।

/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি