টিম অব দ্য টুর্নামেন্টে ইংল্যান্ডের ৪জন, নেই বাংলাদেশের কেউ

স্পোর্টস ডেস্ক
১৪ নভেম্বর ২০২২, ১৪:৩৮আপডেট : ১৪ নভেম্বর ২০২২, ১৪:৩৯

ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর টিম অব দ্য টুর্নামেন্ট ঘোষণা করেছে আইসিসি। এবারের সবচেয়ে ভ্যালুয়েবল টিমের নেতৃত্বে রয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জশ বাটলার। ৬টি ভিন্ন দেশের খেলোয়াড় এই দলটিতে স্থান করে নিলেও বাংলাদেশের কেউ তাতে নির্বাচিত হননি।

চ্যাম্পিয়ন ইংল্যান্ড দল থেকেই জায়গা পেয়েছেন ৪জন। এরা হলেন- অ্যালেক্স হেলস, জশ বাটলার, স্যাম কারান ও মার্ক উড।

টুর্নামেন্টে দুটি দুর্দান্ত ইনিংস ছিল হেলসের। সেমিফাইনালে ভারতের বিপক্ষে ৪৭ বলে অপরাজিত ৮৬ রানের বিস্ফোরক ইনিংস খেলেছেন। বিশ্বকাপে ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরারও তিনি। ৪২.৪০ গড় ও ১৪৭.২২ স্ট্রাইক রেটে করেছেন ২১২ রান।

ইংলিশ অধিনায়ক বাটলার তো বিশ্বকাপ জয়ে সবচেয়ে বড় অবদানই রেখেছেন। তার মধ্যে দুটি ছিল ম্যাচে জেতানো ইনিংস। একটি সুপার টুয়েলভে নিউজিল্যান্ডের বিপক্ষে। আরেকটি সেমিফাইনালে ভারতের বিপক্ষে। কিউইদের বিপক্ষে ৪৭ বলে ৭৩ রানের অসাধারণ এক ইনিংস খেলেছেন। ভারতের বিপক্ষে ৪৯ বলে অপরাজিত ছিলেন ৮০ রানে। ইংল্যান্ডের হয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। ৪৫ গড় ও ১৪৪.২৩ স্ট্রাইক রেটে ২২৫ রান করেছেন।  

প্লেয়ার অব দ্য ফাইনাল ও প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হওয়া কারান পুরো টুর্নামেন্টে নিয়েছেন ১৩ উইকেট। টুর্নামেন্ট জুড়েই ডেথ ওভারে চমৎকার পারফরম্যান্স ছিল বামহাতি পেসারের। ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ১২ রানে নিয়েছেন ৩ উইকেট।

সেরা দলটাতে জায়গা হয়েছে জিম্বাবুয়ের অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজারও। টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ের অবিশ্বাস্য জয়ে অবদান ছিল তার। বাছাই থেকে দলকে মূল পর্বে টেনে আনতেও বড় ভূমিকা ছিল। ১৪৭.৯৭ স্ট্রাইক রেটে টুর্নামেন্টে ২১৯ রান করেছেন। বল হাতে অপ্রতিরোধ্য রাজা ৬.৫০ ইকোনমিতে নিয়েছেন ১০ উইকেট।

বিশ্বকাপের সেরা একাদশ (ব্যাটিং অর্ডার অনুযায়ী): অ্যালেক্স হেলস (ইংল্যান্ড), জশ বাটলার (অধিনায়ক, উইকেটকিপার) (ইংল্যান্ড), বিরাট কোহলি (ভারত), সূর্যকুমার যাদব (ভারত), গ্লেন ফিলিপস (নিউজিল্যান্ড), সিকান্দার রাজা (জিম্বাবুয়ে), শাদাব খান (পাকিস্তান), স্যাম কারান (ইংল্যান্ড), আইনরিখ নর্কিয়া (দক্ষিণ আফ্রিকা), মার্ক উড (ইংল্যান্ড), শাহীন শাহ আফ্রিদি (পাকিস্তান)। দ্বাদশ খেলোয়াড়: হার্দিক পান্ডিয়া (ভারত)।

/এফআইআর/  
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম