জয়ের মুখ দেখলো সাকিব-মুশফিকের করাচি

স্পোর্টস ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০১৬, ২১:০৬আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৬, ২১:২২

শুক্রবার পাকিস্তান সুপার লিগে টানা তিন হারের পর জয়ের দেখা পেলো সাকিব-মুশফিকের দল করাচি কিংস। লাহোর কালান্দারসকে ২৭ রানে হারিয়েছে করাচি।
ব্যাট-বলে রবি বোপারার অল রাউন্ড নৈপুণ্যই জিতিয়েছে করাচিকে। ব্যাট হাতে ঝড়তো ছিলই। সঙ্গে বল হাতেও লাহোরকে নাস্তানাবুদ করেছেন বোপারা। একাই নিয়েছেন ৬ উইকেট। তার বোলিং তোপে ৮ উইকেটে ১৫১ রান করতে পেরেছে লাহোর। 
এদিন অবশ্য বোলিংয়ের সুযোগ দেওয়া হয়নি সাকিবকে। তবে উইকেটের পেছনে দাঁড়িয়েছিলেন মুশফিকুর রহিম।
এর আগে টস হেরে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭৮ রান তোলে করাচি কিংস। ব্যাট হাতে রবি বোপারার ঝড়ো ও অপরাজিত ৭১ রানের ইনিংসই এতো বিশাল সংগ্রহ এনে দেয় করাচিকে। ৪৩ বলে ৩ চার ও ৪টি ছয়ে এই ইনিংস সাজান বোপারা। এছাড়া ওপেনার নুমান আনোয়ার ৩৫ রান করেন। সাকিব এদিন ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি। তিনি ৯ রান করে আউট হন। মুশফিক এদিন প্রথমবারের মতো একাদশে সুযোগ পেয়ে ১০ রানে অপরাজিত থাকেন।

/এফআইআর/   

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম