ছেলেদের পারফরম্যান্সে সন্তুষ্ট গুরু মিজানুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:৩০আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:৩১

কোচ মিজানুর রহমান বাবুল।দেড় বছরের পরিশ্রমে নির্দিষ্ট একটি লক্ষ্য থাকলেও অল্পের জন্য সেখানে পৌঁছাতে না পারায় কিছুটা আক্ষেপ আছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কোচ মিজানুর রহমান বাবুলের। তারপরও শনিবার শ্রীলঙ্কাকে হারিয়ে তৃতীয় স্থান পাওয়া যুবাদের পারফরম্যান্সে সন্তুষ্ট মিজানুর রহমান বাবুল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি তৃপ্ত। দেড় বছর আগে শুরু করেছিলাম, যে লক্ষ্যটা ছিল সেটা হয়তো পূরণ হয়নি। তবে আমরা তৃতীয় হয়েছি। আমি সন্তুষ্ট।’
ছেলেরা মুষড়ে পড়েছিল, তাদের কিভাবে এই ম্যাচে মনোযোগী করেছেন এমন প্রশ্নে মিজানুর রহমান বলেন, ‘ওদের সঙ্গে অনেক মজা করা হয়েছে। অনেক কিছু বোঝানো হয়েছে। শেষ পর্যন্ত ম্যাসেজ ছিল, এটা হবে সেমিফাইনাল ম্যাচের প্রতিশোধ। একটা চ্যালেঞ্জ ছেলেদের দেওয়া হয়েছিল যেন আমরা হাসিমুখে ঘরে ফিরে যেতে পারি। এই দেড় বছরে আমরা অনেক দিয়েছি কিন্তু এই শেষ ম্যাচে যদি আমরা হাসতে না পারি..। আর সেমিফাইনালে আমরা যে কষ্টটা সবাইকে দিয়েছি আজ (শনিবার) যদি আমরা জিততে পারি তাহলে সবাই আনন্দ পাবে। এখান থেকেই ছেলেরা অনেক মোটিভেটেড হয়েছে এবং আজ চেষ্টা করেছে।’

যুব দলের মধ্যে অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে। কাদেরকে আপনার সবচেয়ে বেশি প্রতিভাবান বলে মনে হয়; এমন প্রশ্নে তিনি বলেন, ‘সবাই প্রতিভাবান। কারও মধ্যে কম, আর কারও মধ্যে বেশি। তবে প্রতিভাবানদের মধ্যে আমি এগিয়ে রাখতে চাই মিরাজ, শান্ত, জাকির, সাইফুদ্দিন, রানাকে। আমি মনে করি, এরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের খেলোয়াড়। এরা এক সময় খেলবে এবং আমাদের সিনিয়র টিমের হয়ে দেশের প্রতিনিধিত্ব করবে। তাদের সেই ট্যালেন্ট আছে। বাকিরাও ট্যালেন্টেড, হয়তো একটু বেশি সময় লাগতে পারে। পিনাক, সাইফ এরাও অনেক ট্যালেন্টেড খেলোয়াড়। তারা দেড় বছর ধরে অনেক পারফর্ম করেছে। হয়তো এই টুর্নামেন্টে এসে সাইফ, পিনাক ক্লিক করেনি। সব খেলোয়াড়েরই উত্থান-পতন থাকে।

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের