বিজয় দিবসে বিশেষ জার্সিতে সাকিবরা

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
১৬ ডিসেম্বর ২০২২, ১২:২০আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২, ১২:২৩

আজ ১৬ ডিসেম্বর। মহান বিজয়ের ৫১ বছর পূর্তির দিন। এমন দিনে ক্রিকেটাররা মাঠে লড়ছেন ভারতের বিপক্ষে। জাতীয় দিবসগুলোতে ক্রিকেটাররা মাঠে থাকলে বরাবরই বিশেষ কিছু করে থাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারও এর ব্যতিক্রম হয়নি। ভারতের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে জার্সিতে দেখা গেলো ভিন্নতা।

বিজয় দিবসে সাকিবদের জার্সির বুকের ডানপাশে লাল সবুজ পতাকা প্রিন্ট করে দেওয়া হয়েছে। নিচে ইংরেজিতে লেখা ‘বিজয়ের ৫১তম বর্ষপূর্তি’।

জাতীয় দিবসগুলোতে একাধিকবার মাঠে থাকলেও বিজয় দিবসের দিন ঘরের মাঠে আগে একবারই আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ। ২০০২ সালে এমএ আজিজ স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হয়েছিল ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিনে।

এবার ভারতের বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিনটি গড়িয়েছে বিজয় দিবসে। দিনটি উপলক্ষে ঢাকায় বিশেষ আয়োজনও করেছে বিসিবি। মিরপুরে বিজয় দিবসের বিশেষ প্রদর্শনী ম্যাচে মুখোমুখি হয়েছে শহীদ জুয়েল ও শহীদ মোশতাক একাদশ। মুক্তিযুদ্ধে শহীদ দুই ক্রিকেট ব্যক্তিত্বের স্মরণে আয়োজিত ম্যাচে খেলছেন সৌম্য সরকার, আফিফ হোসেনরা।

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি