মুমিনুলকে নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০২২, ০৯:২১ আপডেট : ২২ ডিসেম্বর ২০২২, ১০:০১

ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। সকাল সাড়ে ৯টায় দুই দলের ম‌্যাচটি শুরু হয়।

চট্টগ্রাম টেস্ট হারলেও ঢাকা টেস্ট জিততে মরিয়া স্বাগতিকরা। তাই তিন স্পিনার ও দুই পেসার নিয়েই বোলিং আক্রমণ সাজিয়েছে। বাংলাদেশ দলে দুটি পরিবর্তন আনা হয়েছে। ইয়াসির আলী চৌধুরীর জায়গায় দুই টেস্ট পর দলে ফিরেছেন মুমিনুল হক। ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম টেস্টে বাজে পারফরম‌্যান্সের পর দ্বিতীয় টেস্টে তাকে বাদ দেওয়া হয় তাকে। চট্টগ্রামে ভারতের বিপক্ষে প্রথম টেস্টেও খেলেননি। ইয়াসিরকে তিনে সুযোগ দিলেও কেবল ৪ ও ৫ রান করেছেন। ইনজুরিতে ছিটকে যাওয়া এবাদত হোসেনের বদলে একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ।

ভারতও তিন পেসার ও দুই স্পিনার নিয়ে বোলিং আক্রমণ সাজিয়েছে। বাড়তি পেসার খেলাতেই দলে পরিবর্তন আনা হয়েছে। চট্টগ্রামে টেস্টে বাংলাদেশের ব্যাটারদের ভয়ংকর সময় দেওয়া কুলদীপ যাদবকে বিশ্রাম দিয়ে নেওয়া হয়েছে পেসার জয়দেব উনাদকাটকে।
 
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, মুমিনুল হক, লিটন দাশ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, কাজী নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ ও তাসকিন আহমেদ।

ভারতীয় একাদশ: ভারতীয় একাদশ: লোকেশ রাহুল (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্ত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, উমেশ যাদব, জয়দেব উনাদকাট ও মোহাম্মদ সিরাজ।

/আরআই/এনএআর/
সম্পর্কিত
পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে আবারও ভারতের সোনা
এশিয়ান গেমসের ব্যর্থতায় জাতির কাছে ক্ষমা চাইলেন সালাহউদ্দীন
গেইলকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে প্রিটোরিয়াসের বিশ্বরেকর্ড
সর্বশেষ খবর
হাদি হত্যার আসামিদের ফেরানো নিয়ে দীনেশ ত্রিবেদী বললেন, ‘এটার সমাধান আছে’
হাদি হত্যার আসামিদের ফেরানো নিয়ে দীনেশ ত্রিবেদী বললেন, ‘এটার সমাধান আছে’
রাজনৈতিক বাধা পেরিয়ে সালমানের ‘মাতৃভূমি’, এবার মুক্তির অপেক্ষা
রাজনৈতিক বাধা পেরিয়ে সালমানের ‘মাতৃভূমি’, এবার মুক্তির অপেক্ষা
পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে আবারও ভারতের সোনা
পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে আবারও ভারতের সোনা
অটো চালিয়ে, পিৎজা হাটে কাজ করে ১০ হাজার ৯৬৪ কোটির সাম্রাজ্য
অটো চালিয়ে, পিৎজা হাটে কাজ করে ১০ হাজার ৯৬৪ কোটির সাম্রাজ্য
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার