সিডনিতে স্মিথের রেকর্ড, ডাবল সেঞ্চুরির অপেক্ষায় খাজা

স্পোর্টস ডেস্ক
০৫ জানুয়ারি ২০২৩, ১৪:২৯আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩, ১৪:৫৫

সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টেও দাপট দেখিয়ে খেলছে অস্ট্রেলিয়া। ওপেনার উসমান খাজা সর্বোচ্চ ব্যক্তিগত টেস্ট ইনিংস খেলেছেন। স্টিভেন স্মিথ অবশ্য ৩০তম সেঞ্চুরি হাঁকিয়ে সর্বোচ্চ টেস্ট শতক করার তালিকায় ডোনাল্ড ব্র্যাডম্যানকে ছাড়িয়ে গেছেন। তার রেকর্ড গড়ার দিনে দ্বিতীয় দিন শেষে শক্ত অবস্থানে স্বাগতিক দল। প্রথম ইনিংসে অজিদের সংগ্রহ ৪ উইকেটে ৪৭৫ রান।

২ উইকেটে ১৪৭ রান নিয়ে দিন শুরু করার পর দিনের সবচেয়ে বড় প্রতিরোধ গড়া খাজা-স্মিথের তৃতীয় উইকেট জুটিতে যোগ হয়েছে ২০৯ রান। স্মিথ ১০৪ রান করে কেশব মহারাজের বলে ফিরতি ক্যাচে পরিণত হলেও খাজা অপরাজিত আছেন ১৯৫ রানে। খাজার আগের সর্বোচ্চ স্কোরটি ১৭৪।

স্মিথের বিদায়ের পর খাজা-ট্রাভিস হেড ১১২ রান যোগ করেছেন। খেলার শেষ ভাগে হেডকে ৭০ রানে তালুবন্দি করিয়েছেন রাবাদা। খাজার সঙ্গে ৫ রানে ব্যাট করছেন রেনশ।

অস্ট্রেলিয়া দ্বিতীয় দিনেই হয়তো ইনিংস ঘোষণা করতে পারতো। সেটি হয়নি বৃষ্টির কারণে এক ঘণ্টা আগে খেলা শেষ হওয়ায়।

সংক্ষিপ্ত স্কোর দ্বিতীয় দিন শেষে:

১৩১ ওভারে ৪৭৫/৪ (খাজা ১৯৫*, স্মিথ ১০৪, লাবুশেন ৭৯, হেড ৭০, ম্যাট রেনশ ৫*; নর্কিয়া ২/৫৫, রাবাদা ১/১১৯, মহারাজ ১/১০৮)

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান