সিডনিতে হোয়াইটওয়াশ এড়িয়েছে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক
০৮ জানুয়ারি ২০২৩, ১৩:৪৩আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ১৩:৪৬

দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করতে শেষ দিন ১৪ উইকেট নিতে হতো অস্ট্রেলিয়ার। প্রোটিয়ারা ফলো অনে পড়লেও শেষ পর্যন্ত নিষ্প্রাণ ড্রয়ে শেষ হয়েছে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট। সিরিজের আগের ‍দুটি টেস্টই জিতেছে অজি দল।   

সিডনি টেস্টের অবস্থা এমন ছিল যে তৃতীয় দিনের পুরোটাই বৃষ্টিতে ভেসে গেছে। তাই চতুর্থ দিন ম্যাচের ফল বের করার আশায় আর ব্যাট করতে নামেনি অস্ট্রেলিয়া। আগের করা ৪ উইকেটে ৪৭৫ রানেই ঘোষণা করে প্রথম ইনিংস। জবাবে গতকাল ১৪৯ রানে ৬ উইকেট হারিয়ে পরাজয়ের শঙ্কায় পড়ে যায় প্রোটিয়া দলও। শেষ দিন প্রথম ইনিংসে ২৫৫ রানে অলআউট হলে দ্বিতীয় ইনিংসে পরে ফলোঅনও করতে নামে তারা। সেখানে ২ উইকেটে ১০৬ রান যোগ হতেই ৫ ওভার আগে ড্রয়ে নিষ্পত্তি হয়েছে এই ম্যাচ। প্রতিরোধ গড়ে পরিস্থিতি সামাল দিয়েছেন ওপেনার সারেল এরউই (৪২*) ও তেম্বা বাভুমা (১৭*)।

অবশ্য এই টেস্ট জিতলে আগেভাগে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে পারতো অজি দল। কিন্তু এখন ভারতের বিপক্ষে আসন্ন চার টেস্টের সিরিজে একটি ড্রই যথেষ্ট হবে তাদের ফাইনাল খেলার জন্য।

অপরাজিত ১৯৫ রানের ইনিংসের জন্য ম্যাচসেরা উসমান খাজা, সিরিজ সেরা মোট ২১৩ রান করা ডেভিড ওয়ার্নার।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে: ১৩১ ওভারে ৪৭৫/৪ (খাজা ১৯৫*, স্মিথ ১০৪, লাবুশেন ৭৯, হেড ৭০, ম্যাট রেনশ ৫*; নর্কিয়া ২/৫৫, রাবাদা ১/১১৯, মহারাজ ১/১০৮)

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ১০৮ ওভারে ২৫৫ (মহারাজ ৫৩, হারমার ৪৭, জোন্ডো ৩৯; হ্যাজলউড ৪/৪৮, কামিন্স ৩/৬০, লায়ন ২/৮৮)

দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে ৪১.৫ ওভারে ১০৬/২ (এরউই ৪২*, ক্লাসেন ৩৫, বাভুমা ১৭*; হ্যাজলউড ১/৯, কামিন্স ১/১৬)

ফল: ম্যাচ ড্র।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের