বিতর্কিত আম্পায়ারিং নিয়ে ক্ষুব্ধ সালাউদ্দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০২৩, ২০:৫৮ আপডেট : ১৪ জানুয়ারি ২০২৩, ২০:৫৮

ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) নেই বিপিএলে। এর বিকল্প হিসেবে রাখা হয়েছে এডিশনাল ডিসিশন রিভিউ সিস্টেম (এডিআরএস)। কিন্তু বিপিএলে এডিআরএস মাথাব্যথার বড় কারণই হয়ে দাঁড়িয়েছে দলগুলোর জন্য। প্রতি ম্যাচেই এডিআরএসে অদ্ভুত সব আউট দিচ্ছেন থার্ড আম্পায়ার। আজকের ম্যাচের পর তো এডিআরএসের গ্রহণযোগ্যতা ও আম্পায়ারের মান নিয়ে পুনরায় প্রশ্ন উঠেছে।

বরিশালের স্পিনার ইফতেখার আহমেদের বল শট খেলতে গিয়ে মিস করেন জাকের আলী। ঢাকায় শেষ ম্যাচে হাফ সেঞ্চুরি পাওয়া জাকেরের উইকেট কুমিল্লার জন্য ছিল অতিগুরুত্বপূর্ণ। খালি চোখেও বোঝা যাচ্ছিল, ইফতেখারের বল আউট সাউড অব দ্য স্টাম্প পিচ করেছে। অফ স্পিনারের বল নিশ্চিতভাবেই স্টাম্প দিয়ে বেরিয়ে যাবে। মাঠের আম্পায়ার তাৎক্ষণিক সিদ্ধান্ত জানাতে ভুল করেন শুরুতেই। জাকেরকে আউট দেন। কুমিল্লার ব্যাটার রিভিউ নিয়ে তৃতীয় আম্পায়ারের সাহায্য চাইলে তিনিও দেন ভুল সিদ্ধান্ত।

তৃতীয় আম্পায়ার তানভীর আহমেদ টিভি রিপ্লেতে বারবার বল দেখছিলেন। মাঠে বড় পর্দায় জাকের নিজেও সেই রিপ্লে দেখেছেন। বুঝেছিলেন সিদ্ধান্ত ওভারটার্ন হবে। এ জন্য নিজের ক্রিজে গিয়ে পরবর্তী বল খেলার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু বড় পর্দায় হঠাৎ আউট দেখে স্রেফ হতভম্ব হয়ে যান জাকের। কুমিল্লা শেষমেশ ১২ রানে ম্যাচ হারে। বিতর্কিত এ সিদ্ধান্তে ছন্দপতন হয়েছে বলে দাবি কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিনের।

বিতর্কিত আম্পায়ারিং নিয়ে ক্ষুব্ধ সালাউদ্দিন

ম্যাচ হেরে সংবাদ সম্মেলনে এসে তিনবারের চ্যাম্পিয়নদের কোচ স্রেফ হতাশা ব্যক্ত করেছেন, ‘খালি চোখে যেটা আমরা দেখছি নট আউট, সেটা থার্ড আম্পায়ার টিভিতে দেখে আউট দিয়ে দিচ্ছেন। আমরা কী করতে পারি? আমাদের তো কিছু করার নেই। আমরা মাঠে চিল্লাচিল্লি করি এটা কি চান? এমনিই সাসপেন্ড করে দেবে। যেহেতু খেলা চলছে। প্রতিবাদ করেও তো লাভ নেই। আমরা লিখিত দেবো বা প্রতিবাদ করবো, সেটা করেও তো লাভ নেই। কোনও লাভ হবে না। কিছু করার নেই। হাত-পা বাঁধা আছে। যা হওয়ার তা-ই হবে আর কি।’

কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিনের দাবি, প্রথম ম্যাচেও তারা ভুল আম্পায়ারিংয়ের স্বীকার হয়েছিলেন, ‘এটা নিয়ে অনেক বিতর্ক চলছে। আমি শুরুতেই বলেছিলাম একটা-দুইটা সিদ্ধান্তে আপনি ম্যাচটা হেরে যাবেন। সিদ্ধান্তগুলো এ জন্য আরেকটু ভালো হতে হয়। আরেকটু চিন্তাভাবনা করে যদি দেয়, তাহলে ভালো। এডিআরএস থাকার চেয়ে না থাকাই ভালো আমার মনে হয়। আম্পায়ার যেটা দিয়ে দেবে, সেটা দেওয়াই ভালো। প্রথম ম্যাচেও একটা সিদ্ধান্ত খারাপ হয়েছে, আজও। আমি জানি না...উনাদের রুলসে হয়তো নতুন কিছু থাকতে পারে। একটু হয়তো, কিছু একটা হয়তো ছায়া-টায়া ছিল। আমি জানি না। কিন্তু এটা তাদের রুলস-টুলস হতে পারে। এ কারণে আম্পায়ার দিয়ে দিলে সেটা দিলেই খুশি হবো।’

/আরআই/এনএআর/
সম্পর্কিত
নিলামের সর্বোচ্চ ক্যাটাগরিতে তাসকিন
ওয়ানডে অধিনায়কত্বে জ্যোতির ওপরই আস্থা বিসিবির
এশিয়ান গেমসে ভেসে গেলো চার কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল কবে? 
সর্বশেষ খবর
প্রাথমিকে নিয়োগ: শিক্ষা কর্মকর্তার অফিসে আমরণ অনশনে ভেরিফিকেশনে বাদ পড়া ৫১ জন
প্রাথমিকে নিয়োগ: শিক্ষা কর্মকর্তার অফিসে আমরণ অনশনে ভেরিফিকেশনে বাদ পড়া ৫১ জন
নিলামের সর্বোচ্চ ক্যাটাগরিতে তাসকিন
নিলামের সর্বোচ্চ ক্যাটাগরিতে তাসকিন
‘ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে’, জবিতে সুইডিশ অধ্যাপক
‘ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে’, জবিতে সুইডিশ অধ্যাপক
ঢাকেশ্বরী মন্দিরের সেই ‘বিয়ে’ নিয়ে হাইকোর্টে রুল, অভিযোগে যা আছে
ঢাকেশ্বরী মন্দিরের সেই ‘বিয়ে’ নিয়ে হাইকোর্টে রুল, অভিযোগে যা আছে
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি