বিতর্কিত আউটের ব্যাখ্যা দিয়েছে বিসিবি

স্পোর্টস ডেস্ক
১৫ জানুয়ারি ২০২৩, ১৩:৪১আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩, ১৩:৪৬

বিপিলে ডিআরএসের বিকল্প হিসেবে রাখা হয়েছে এডিআরএস। তার পরেও নিখুঁত সিদ্ধান্ত আম্পায়াররা দিতে পারছেন না। সর্বশেষ বিতর্কের জন্ম দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স-ফরচুন বরিশালের একটি ম্যাচ। লেগ বিফোরের একটি সিদ্ধান্ত নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা চললে গতকাল রাতে এর ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ঘটনাটি ঘটেছে কুমিল্লার ব্যাটিংয়ের সময়। বরিশালের স্পিনার ইফতেখার আহমেদের বল খেলতে গিয়ে সেটি মিস করেন জাকের আলী। ঢাকায় শেষ ম্যাচে হাফ সেঞ্চুরি পাওয়া জাকেরের উইকেট কুমিল্লার জন্য ছিল অতিগুরুত্বপূর্ণ। খালি চোখে বোঝা যাচ্ছিল, ইফতেখারের বল লেগ স্টাম্পের বাইরে পিচ করেছে। মাঠের আম্পায়ার তাৎক্ষণিক সিদ্ধান্তে আউট দেন জাকেরকে। কুমিল্লার ব্যাটার রিভিউ নিয়ে তৃতীয় আম্পায়ারের সাহায্য চাইলে তিনিও দেন একই সিদ্ধান্ত। হঠাৎ আউট দেখে হতভম্ব হয়ে যান জাকের। কুমিল্লা শেষমেশ ১২ রানে ম্যাচ হারে। পরে সেটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিনও।

আইসিসির নিয়ম অনুযায়ী এটি নটআউট হলেও বিসিবি জানালো তাদের নিজস্ব প্লেয়িং কন্ডিশন অনুযায়ী এটি আউট। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘প্লেয়িং কন্ডিশনের পরিশিষ্ট ডি-১ অনুযায়ী বলের যে কোনও অংশ পিচিং জোনের ভেতরে থাকলেই সেটি লাইনে পিচ করেছে বলে ধরে নেওয়া হবে।’

আইসিসির প্লেয়িং কন্ডিশনটা আবার এমন নয়। ডিআরএসের ক্ষেত্রে বলের বেশির ভাগ অথবা অন্তত ৫১ ভাগ অংশ পিচিং জোনে থাকলেই সেটি লাইনে আছে বলে ধরে নেওয়া হয়।

/এফআইআর/     
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক