নিউজিল্যান্ড নারী ক্রিকেট দলের কোচ মরকেল

স্পোর্টস ডেস্ক
১৬ জানুয়ারি ২০২৩, ১৮:০৯আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩, ১৮:০৯

ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় শুরু হচ্ছে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে সাবেক প্রোটিয়া পেসার মর্নে মরকেলকে কোচিং স্টাফে যুক্ত করেছে নিউজিল্যান্ড। তিনি শুধু বিশ্বকাপেই হোয়াইট ফার্নসদের হয়ে কাজ করবেন।

৩৮ বছর বয়সী মরকেল গত বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়ার কোচিং প্যানেলে দায়িত্ব সামলেছেন। এখন কাজ করছেন দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগ এসএ টোয়েন্টির দল ডারবান সুপার জায়ান্টসে। মরকেল টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের প্রথম ম্যাচের আগেই শিষ্যদের সঙ্গে যোগ দেবেন। ওই ম্যাচে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

মরকেল দক্ষিণ আফ্রিকার হয়ে ২০০৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ৮৬টি টেস্ট, ১১৭ ওয়ানডে ও ৪৪ টি-টোয়েন্টি খেলেছেন। তাছাড়া বিদেশি লিগগুলোতেও খেলার অভিজ্ঞতা আছে তার। সব মিলে অভিজ্ঞ একজনকেই নিজেদের কোচিং প্যানেলে পাচ্ছে নিউজিল্যান্ড নারী ক্রিকেট দল।  

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ড প্রথম পর্বে খেলবে গ্রুপ ‘এ’ তে। ১১ ফেব্রুয়ারি তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ১৩ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। তার পর ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশ ও ১৯ ফেব্রুয়ারি খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে নিউজিল্যান্ড।

 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম