হেলমেট আছাড় মেরে আচরণবিধি ভেঙেছেন শান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০২৩, ১৬:৫২আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ১৬:৫৪

বিপিএলে ব্যাট হাতে ম্যাচসেরা পুরস্কার প্রাপ্তির দিনে আচরণবিধি ভঙ্গের শাস্তিও পেতে হলো নাজমুল হোসেন শান্তকে। মেজাজ হারিয়ে হেলমেট আছাড় মারার দায়ে তিরস্কৃত হয়েছেন তিনি। পাশাপাশি আচরণবিধিতে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

শনিবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে স্বাগতিক সিলেটের ম্যাচের সময়ই এটি ঘটেছে। ৪৪ বলে ৬০ রানের ঝড়ো ইনিংস খেলেছেন শান্ত। স্পিনার নিহাদুজাম্মানের বলে টানা দুই বলে চার ও ছক্কা মারার পর ক্রিজ থেকে বের হয়ে স্টাম্পড হলে আউট হয়েছেন তিনি। পরবর্তী প্রতিক্রিয়ায় বোঝা গেছে ঠিক ওই সময় এভাবে আউট হতে চাননি তিনি। তাই মেজাজ হারিয়ে বসেন বাউন্ডারি লাইন অতিক্রমের পর। সজোরে মাটিতে ছুড়ে মারেন নিজের হেলমেট।

ম্যাচ শেষে তার বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। যাকে বলা হচ্ছে ক্রিকেট উপকরণের প্রতি অসম্মান কিংবা এর অপব্যবহার। অফিশিয়ালদের অভিযোগের ভিত্তিতে শাস্তির ঘোষণাটি দিয়েছেন ম্যাচরেফারি দেবব্রত পাল। শান্ত সেটি মেনে নেওয়ায় কোনও শুনানির প্রয়োজন পড়েনি।

পাশাপাশি এই ঘটনায় শান্তর আচরণবিধিতে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও। যা এবারের বিপিএলে তার প্রথম। শান্তর মেজাজ হারানোর ম্যাচটি আবার সিলেট ৭ উইকেটে জিতেছে।

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের