অস্ট্রেলিয়ার কাছেও হারলো বাংলাদেশের মেয়েরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৩০আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৩৪

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিগার সুলতানা জ্যোতির প্রথম হাফ সেঞ্চুরির পরও বাংলাদেশ চ্যালেঞ্জিং স্কোর গড়তে পারেনি। অস্ট্রেলিয়াকে ১০৮ রানের লক্ষ্য বেঁধে দেয় বাংলাদেশের মেয়েরা। সেই লক্ষ্য ১০ বল হাতে রেখে ২ উইকেট হারিয়েই ছুঁয়ে ফেলে অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার পর অস্ট্রেলিয়ার বিপক্ষেও টানা দুই ম্যাচ হেরে কোণঠাসা লাল-সবুজ জার্সিধারীরা।

সাহারা ওভালে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ১০৮ রানের লক্ষ্যে খেলতে নেমে তৃতীয় ওভারেই অস্ট্রেলিয়ার ওপেনার বেথ মুনিকে (২) তুলে নেন পেসার মারুফা আক্তার। যদিও তাতে খুব বেশি বেগ পেতে হয়নি অজিদের। দ্বিতীয় উইকেটে ৬৯ রানের জুটি গড়েন অ্যালিসা হিলি ও মেগ ল্যানিং। ৩৬ বলে ৩৭ রান করে অ্যালিসা হিলে সাজঘরে ফিরলেও মেগ ল্যানিং ৪৯ বলে ৪৮ রানে অপরাজিত ছিলেন। তাকে সঙ্গ দেন চার নম্বরে নামা অ্যাশলে গার্ডনার। তিনি ২০ বলে ১৯ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। এই দুই ব্যাটারের দৃঢ়তায় ১৮ দশমিক ২ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে অস্ট্রেলিয়া।

বাংলাদেশি বোলারদের মধ্যে মারুফ আক্তার ও স্বর্ণা আক্তার একটি করে উইকেট নিয়েছেন।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১০৭ রান করে বাংলাদেশ। বিশ্বকাপের মঞ্চে প্রথম হাফ সেঞ্চুরি করেন বাংলাদেশ অধিনায়ক। ফিফটি দেখা পান ৪১ বলে। ৭টি চারে আর ১টি ছয়ে ৫০ বলে সর্বোচ্চ ৫৭ রান করেন জ্যোতি। এক প্রান্তে একাই লড়াই করেছেন জ্যোতি। একমাত্র স্বর্ণা আক্তার কিছুটা লড়াই করে ১২ করেন। এছাড়া আর কেউ দুই অংকের ঘরে পৌঁছাতে পারেননি।

অস্ট্রেলিয়া বোলারদের মধ্যে জর্জিয়া ওয়ারহাম ২০ রানে নেন তিনটি উইকেট। এছাড়া ডার্সি ব্রাউন ২৩ রানে নেন দুটি উইকেট।

শ্রীলঙ্কার বিপক্ষে হার দিয়ে শুরু হয়েছিল বাংলাদেশের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাজে ফিল্ডিংয়ের খেসারত দিয়ে হারতে হয়েছিল বাংলাদেশকে। এবারও বাজে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারতে হলো। বাংলাদেশ এই ম্যাচে নেমেছে দুই পরিবর্তন নিয়ে। একাদশে জায়গা পাননি জাহানারা আক্তার ও লতা মন্ডল। তাদের পরিবর্তে সুযোগ পেয়েছেন ফাহিমা খাতুন ও রুমানা আহমেদ।

 

/আরআই/এলকে/
সম্পর্কিত
ড্রোন প্রযুক্তি উন্নয়নে কাজ করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
৩ হাজার মাইল পাড়ি দিয়ে অফিসে গিয়েও সুখী তরুণী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম