ভক্তদের হামলার শিকার পৃথ্বী!

স্পোর্টস ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৫৩আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ২০:০০

বর্তমানে ক্রিকেটে না থাকলেও অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হয়েছেন ভারতের ব্যাটার পৃথ্বী শ। অতিরিক্ত সেলফি তুলতে আপত্তি করায় তার ওপর হামলা চালিয়েছে কিছু ভক্ত! এই ঘটনায় ৮ জনের বিরুদ্ধে একটি মামলাও হয়েছে।

ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের শহরতলিতে। মুম্বাই পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, ‘দুজনের আবদারে পৃথ্বী শ দ্বিতীয়বার সেলফি তুলতে না চাওয়ায় তার বন্ধুর গাড়িতে হামলার অপরাধে ৮ জনের বিরুদ্ধে ওশ্বিওয়ারা পুলিশ একটি মামলা দায়ের করেছে।’

ওই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। সেখানে দেখা যায়, রাতে পুলিশের উপস্থিতিতে পৃথ্বী শ রাস্তায় দাঁড়ানো। যে ব্যক্তি ভিডিওটি করছিলেন, তিনি দাবি করছেন শ এবং তার বন্ধু তাদের ওপর আক্রমণ করেছেন।

ভারতের হয়ে ১২টি ম্যাচ খেলেছেন পৃথ্বী। ৫ টেস্ট, ৬ ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি। যার শেষটি ছিল ২০২১ সালের জুলাই মাসে। নিউজিল্যান্ডের বিপক্ষে সম্প্রতি টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরলেও কোনও ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি।

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি