টুর্নামেন্টে সেরা এবং সর্বোচ্চ রান করে ১৫ লাখ টাকা পেলেন শান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৫৯আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:০৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবম আসরের চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই নিয়ে চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হলো দলটি। কুমিল্লা ম্যাচ জিতলেও কিছু পুরস্কার পেয়েছেন সিলেট স্ট্রাইকার্সের ক্রিকেটাররা। টুর্নামেন্টে ৫১৬ রান করে সর্বোচ্চ রানের পুরস্কারের সঙ্গে টুর্নামেন্ট সেরার পুরস্কারও জিতেছেন সিলেটের ওপেনার নাজমুল হোসেন শান্ত। আর তাতেই ১৫ লাখ টাকার আর্থিক পুরস্কার পেয়েছেন তিনি।

১২ ম্যাচে ১৭ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারি কুমিল্লার অফস্পিনার তানভীর ইসলাম জিতেছেন ৫ লাখ টাকার পুরস্কার। ফাইনালে ম্যাচ সেরা হয়েছেন কুমিল্লার জয়ের নায়ক জনসন চার্লস। ৫২ বলে ৭৯ রানের ইনিংস খেলে তিনি পেয়েছেন ৫ লাখ টাকা। সেরা ফিল্ডার হিসেবে মুশফিকুর রহিম জিতেছেন ৩ লাখ টাকার পুরস্কার।

এর বাইরে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স জিতেছে ২ কোটি টাকা। রানার্সআপ সিলেট স্ট্রাইকার্স পেয়েছে ১ কোটি টাকা।

/আরআই/আরআইজে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের