ভারত সফরে ম্যাক্সওয়েল-মার্শকে পাচ্ছে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:১১আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:১১

গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ অনেক দিন ধরে পা আর গোড়ালির চোটে ভুগছিলেন। সাইড লাইনেও ছিলেন বেশ লম্বা সময়। ভারত সফরে ওয়ানডে দিয়েই দলে ফিরছেন দুই অলরাউন্ডার।

তিন ম্যাচ ওয়ানডের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। সেখানে ডাক পড়েছে পেসার ঝাই রিচার্ডসনেরও।

চোটের কারণে ম্যাক্সওয়েল-মার্শ বিগ ব্যাশে একটি ম্যাচও খেলতে পারেননি।

সিরিজের শেষ দুই টেস্ট থেকে ছিটকে যাওয়া ডেভিড ওয়ার্নার এই সিরিজ দিয়ে আবার ফিরছেন। ঘরোয়া ক্রিকেটে খেলতে টেস্ট স্কোয়াড থেকে রিলিজ পাওয়া অ্যাশটন অ্যাগারও ৫০ ওভারের ফরম্যাটের দলে ফিরেছেন। চোটের কারণে টেস্ট সিরিজে বাদ পড়া জশ হ্যাজলউড ওয়ানডে সিরিজেও খেলতে পারছেন না।  

মুম্বাইয়ে তিন ম্যাচের সিরিজটি শুরু হবে ১৭ মার্চ। বিশাখাপত্তনমে দ্বিতীয় ম্যাচে ১৯ মার্চ। তার পর চেন্নাইয়ে ২২ মার্চ হবে শেষ ও তৃতীয় ওয়ানডে। 

অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), জশ ইংলিস (উইকেটরক্ষক), মার্কাস স্টয়নিস, মিচেল স্টার্ক, ঝাই রিচার্ডসন, অ্যাডাম জাম্পা, ক্যামেরন গ্রিন, অ্যাশটন অ্যাগার, শন অ্যাবট।

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান