বিয়ের পিঁড়িতে সাইফউদ্দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০২৩, ২১:৪৬আপডেট : ০২ মার্চ ২০২৩, ২২:২১

জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন। বৃহস্পতিবার ফেনী শহরের গ্রান্ড সুলতান কনভেনশন হলে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

পরিবারের পছন্দেই সাইফউদ্দিন বিয়ের পিঁড়িতে বসেছেন। কনে কাজী ফাতেমা তুজ জারা। গত বছর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সাইফউদ্দিনের স্ত্রী। এই মুহূর্তে তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন।

নতুন জীবন শুরুর দিনে জাতীয় দলের এই ক্রিকেটার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘নতুন জীবন শুরু করতে যাচ্ছি। সবার কাছে দোয়া চাই, নতুন এই পথচলা যেন ভালো হয়।’

বিয়ের পিঁড়িতে সাইফউদ্দিন জীবন সঙ্গীর ব্যাপারে বলতে গিয়ে সাইফউদ্দিন বলেছেন, ‘আমার পরিবারের মা-বোনের পছন্দই আমার পছন্দ। আমার বোন যাকে পছন্দ করেছে, তাকেই বিয়ে করেছি।’

চোটের কারণে অনেক দিন ধরে জাতীয় দলের বাইরে আছেন সাইফউউদ্দিন। ২০২১ সালের জুনে সর্বশেষ ওয়ানডে খেলেছেন। এছাড়া নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন। বয়ষভিত্তিক ক্রিকেট থেকে উঠে আসা এই ক্রিকেটার সর্বশেষ বিপিএলে খুব একটা ভালো খেলতে পারেননি। ফলে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে উপেক্ষিত থাকতে হয়েছে তাকে।

আগামী মাসে শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগ। এরই ফাঁকে বিয়ের কাজটুকু সেরে রাখলেন এই ক্রিকেটার। জাতীয় দলে ফিরতে হলে ঢাকা লিগে ভালো পারফরম্যান্সের বিকল্প নেই।

বিয়ে নিয়ে সাইফউদ্দিনের ফেসবুক পোস্ট

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম