ফেব্রুয়ারির সেরা হওয়ার দৌড়ে জাদেজা, ব্রুক, গুডাকেশ

স্পোর্টস ডেস্ক
০৭ মার্চ ২০২৩, ২০:৪১আপডেট : ০৭ মার্চ ২০২৩, ২০:৪১

বিশ্বের এক নম্বর অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা তার ক্যারিয়ারে প্রথমবার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মাসসেরা অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন। বোর্ডার-গাভাস্কার ট্রফিতে তাক লাগানো পারফরম্যান্স করে তিনি ফেব্রুয়ারির সেরা হওয়ার লড়াইয়ে জায়গা পেয়েছেন, তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক ও ওয়েস্ট ইন্ডিজের গুডাকেশ মোটি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান বোর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজের তিন টেস্টে ২১ উইকেট নিয়েছেন জাদেজা। এক ম্যাচে রয়েছে ১০ উইকেট। অস্ট্রেলিয়ান স্পিনার নাথান লায়নের চেয়ে ২ উইকেট বেশি নিয়ে সিরিজের শীর্ষ বোলার এই ভারতীয় স্পিনার। পুরস্কারের জন্য বিবেচিত মাসে তিনি ১৭ অস্ট্রেলিয়ান উইকেট নিয়েছেন। দিল্লিতে দ্বিতীয় টেস্টে ৪২ রান দিয়ে পান ৭ উইকেট। এছাড়া ব্যাটিংয়ে করেন ৭০ রান।

এদিকে ডিসেম্বরের সেরা ব্রুক আবারও মাসসেরা হওয়ার লড়াইয়ে। নিউ জিল্যান্ড সফরে ইংল্যান্ড ব্যাটসম্যান ছিলেন দাপুটে। দুই টেস্টে ৩২৯ রান করেছেন, ওয়েলিংটনে দ্বিতীয় টেস্টে করেন ১৮৬ রান। উইন্ডিজ স্পিনার গুডাকেশ জিম্বাবুয়ের বিপক্ষে গত মাসে সিরিজ জয়ে দুই টেস্টে নেন ১৯ উইকেট। বুলাওয়েতে দ্বিতীয় টেস্ট জয়ে ৯৯ রান দিয়ে পান ১৩ উইকেট। টেস্ট ইতিহাসে যা ছিল কোনও উইন্ডিজ স্পিনারের সেরা।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের