সিরিজ সেরা হয়ে যা বললেন শান্ত

স্পোর্টস ডেস্ক
১৪ মার্চ ২০২৩, ১৯:৪০আপডেট : ১৪ মার্চ ২০২৩, ২০:৩৮

সিলেট স্ট্রাইকার্সের হয়ে বিপিএল মাতানোর পর ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও দুর্দান্ত নাজমুল হোসেন শান্ত। ওয়ানডের দুটি ম্যাচে হাফ সেঞ্চুরির পর প্রথম টি-টোয়েন্টিতেও ফিফটির দেখা পান। পরের দুটি ম্যাচেও অপরাজিত ছিলেন ৪৬ ও ৪৭ রানে। প্রত্যাশিতভাবে সিরিজ সেরা হয়েছেন তিনি।

তিন ম্যাচে ১৪৪ রান করে শান্ত কোচিং স্টাফ ও সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তৃতীয় টি-টোয়েন্টির পর পুরস্কার বিতরণী মঞ্চে তিনি বলেন, ‘আমরা এই সিরিজ জিতলাম, সুতরাং আমার কোচিং স্টাফ ও সব খেলোয়াড়দের বিশেষ ধন্যবাদ জানাই আমাকে এই সিরিজে সাহায্য করার জন্য।’

আরও উন্নতির জায়গা দেখছেন এই ব্যাটার, ‘আমরা যদি ভালোভাবে ফিল্ডিং করি তাহলে বোলারদের উপকার হবে। তাই আমাদের আরও উন্নতি দরকার। আমাদের সামনে বড় বড় সিরিজ আছে, আশা করি আমরা আমাদের ভালো পারফরম্যান্স অব্যাহত রাখবো।’

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি