বাংলাদেশে না জিতলেও খুশি হবেন আয়ারল্যান্ডের অধিনায়ক!

স্পোর্টস ডেস্ক
১৭ মার্চ ২০২৩, ১৯:১৮আপডেট : ১৭ মার্চ ২০২৩, ১৯:২০

একটি বাক্যে সতীর্থদের ওপর থেকে সব চাপ যেন দূর করে দিলেন আয়ারল্যান্ডের অধিনায়ক অ্যান্ডি বালবির্নি। বাংলাদেশে প্রথম ওয়ানডে খেলার আগের দিন শুক্রবার সংবাদ সম্মেলনে তিনি বললেন, তার চাওয়া- দল হার-জিতকে প্রাধান্য না দিয়ে খেলাটা উপভোগ করুক।

আয়ারল্যান্ডের বিপক্ষে আগের ১০ ওয়ানডের মধ্যে সাতটি জিতে বাংলাদেশ এই সিরিজে ফেভারিট। ঘরের মাঠে চার ম্যাচ খেলে সবগুলো জিতেছে লাল-সবুজ জার্সিধারীরা। কিন্তু আইরিশ অধিনায়ক বললেন, জয় দিয়ে তার দলের পারফরম্যান্স মূল্যায়ন করবেন না তিনি।

সংবাদ সম্মেলনে বালবির্নি বললেন, ‘আমি মনে করি গত কয়েক বছর ধরে পারফরম্যান্স নিয়েই আমরা কথা বলেছি, আমরা এই জায়গায় উন্নতির চেষ্টা করছি। আমরা যদি একটি ম্যাচ জিতি, তা হবে দারুণ। যদি না জিততে পারি, সমস্যা নেই, যতক্ষণ না আমরা একটি নির্দিষ্ট ধরনে খেলছি এবং আমাদের ক্রিকেট উপভোগ করছি।’

ওয়ানডে সিরিজের পর তিনটি টি-টোয়েন্টি খেলবে আয়ারল্যান্ড। এরপর তারা টেস্ট খেলবে, যে ফরম্যাটে তারা নামছে তিন বছরেরও বেশি সময় পর। এনিয়ে বালবির্নির মত, ‘ওয়ানডে থেকে টি-টোয়েন্টি, তারপর টেস্ট ম্যাচে খেলা নিঃসন্দেহে আমাদের দলের জন্য চ্যালেঞ্জ হতে যাচ্ছে। কিন্তু আান্তর্জাতিক ক্রিকেটে আমাদের এভাবেই চলতে হবে। আমাদের নিজেদের প্রতি বিশ্বাস রাখতে হবে, আশাবাদী থাকতে হবে, কোন ফরম্যাট সেটা নিয়ে ভাবা যাবে না। এভাবেই আমরা ভালো ক্রিকেট খেলতে পারবো।’

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম