রাশিয়ার বিপক্ষে খেলার অপেক্ষায় বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০২৩, ১৬:৪৩আপডেট : ১৯ মার্চ ২০২৩, ১৭:০৬

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে এবার পরিষ্কার ফেভারিট রাশিয়া। ট্রফি নিয়েই দেশে ফিরতে চায় ইউরোপের দেশটি। ৫ দেশের এই টুর্নামেন্টে রাশিয়ার বিপক্ষে খেলার জন্য অপেক্ষায় রয়েছে স্বাগতিক বাংলাদেশ।

আগামীকাল সোমবার থেকে টুর্নামেন্টটি শুরু হচ্ছে। বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন আজ সংবাদ সম্মেলনে বলেছেন, ‘সাফে ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশ সবসময় খেলে থাকে। সবার শক্তি খুবই কাছাকাছি। আমি মনে করি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি আসর হবে। রাশিয়ার অন্তর্ভুক্তি আমাদের জন্য একটা অন্যরকম বিষয়। রাশিয়ার সঙ্গে ম্যাচ খেলার জন্য আমাদের মেয়েরা মুখিয়ে আছে।’

রাশিয়ার বিপক্ষে খেলে অনেক কিছু শিখতে চায় লাল সবুজ দলের খেলোয়াড়রা। কোচ বলেছেন, ‘এ ম্যাচ থেকে তারা অনেক কিছু শিখতে ও অভিজ্ঞতা অর্জন করতে পারবে। পরিষ্কার ধারণা হবে তাদের। যেহেতু আমরা বেশিভাগ ম্যাচ খেলি দক্ষিণ এশিয়ার দেশের বিপক্ষে। দুইবার আমরা থাইল্যান্ডের এফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করেছি। ওখানে আমরা কিছু ম্যাচ ভালো দলের সঙ্গে খেলেছি। আর ইউরোপের একটা দল থাকায় আমাদের মেয়েদের জন্য এটি ভালো অভিজ্ঞতা হবে।’

এই টুর্নামেন্টে প্রতিটা ম্যাচই জেতার লক্ষ্য বাংলাদেশের। কমলাপুর স্টেডিয়ামে আগামীকাল সন্ধ্যা ৭টায় ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। রাশিয়ার বিপক্ষে ম্যাচ হবে বুধবার বিকাল সোয়া ৩টায়। ছোটন বলেছেন, ‘পাঁচটি দেশের অন্তর্ভুক্তি অবশ্যই দর্শকদের আনন্দ দেবে। আমাদের মেয়েরা বিগত দিনে কমলাপুরে যে ফুটবলটা খেলেছে.. ভালো ফুটবল। সেটা খেলার পাশাপাশি জয়লাভ করাই আমাদের লক্ষ্য থাকবে।’ টুর্নামেন্টে অন্য দুটি দল হলো ভারত ও নেপাল।

/টিএ/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের