শেষ ওয়ানডের আগে সিলেটে মুষলধারে বৃষ্টি

রবিউল ইসলাম, সিলেট থেকে
২৩ মার্চ ২০২৩, ১৩:০৩আপডেট : ২৩ মার্চ ২০২৩, ১৩:১২

সিলেটি বৃষ্টি- এই হয় তো এই শেষ! মেঘের লুকোচুরি চলতেই থাকে। সিলেটের বৈরী আবহাওয়া আলোচনায় থাকার কারণ সেখানে চলছে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের ওয়ানডে সিরিজ। দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টি বাধ সেধেছিল। বাংলাদেশ তাদের ইনিংসে রেকর্ড ৩৪৯ রান করার পর ভারী বর্ষণের কারণে ব্যাটিংয়ে নামতে পারেনি আয়ারল্যান্ড। ম্যাচ হয় পরিত্যক্ত। তবে তৃতীয় ম্যাচে বৃষ্টির কোনও পূর্বাভাস ছিল না। যদিও আগের দিন আকাশে ছিল মেঘের ঘনঘটা।

শঙ্কার ব্যাপার হলো, ম্যাচের দিন বৃহস্পতিবার সকালের দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি নেমেছিল। ম্যাচ শুরু হওয়ায় আড়াই ঘণ্টা আগে সেটা মুষলধারে হতে থাকে। বেলা ১২টা থেকে বৃষ্টি পড়ছে সিলেটজুড়ে। যদিও স্বস্তির ব্যাপার হলো, ম্যাচ শুরু হতে এখনও ঘণ্টা দেড়েক বাকি। এই সময়ের মধ্যে বৃষ্টি কমে সূর্য উঁকি দিলে দর্শকদের মুখে ফুটবে হাসি, সঙ্গে বাংলাদেশ দলও ফেলবে স্বস্তির নিশ্বাস।

প্রথম ওয়ানডেতে বাংলাদেশ বড় ব্যবধানে জিতেছিল। দ্বিতীয় ম্যাচও ছিল জয়ের প্রত্যাশা। এবার সিরিজ নির্ধারণী ওয়ানডেতে নামবে বাংলাদেশ। এখন দেখার অপেক্ষা, বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায় কি না!

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের