দিনশেষে ছোট দলের বিপক্ষে হারতে চাই না: মিরাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০২৩, ১৪:৫৬আপডেট : ০৩ এপ্রিল ২০২৩, ১৪:৫৮

নবীন টেস্ট খেলুড়ে দেশ আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। অপর দিকে আইরিশরা নবীন হলেও বাংলাদেশ বেশ অভিজ্ঞ। তবে পুরনো একটি পরিসংখ্যানও ভয় ধরিয়ে দিতে যথেষ্ট। টেস্ট খেলুড়ে দেশগুলোর বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশের জেতার কোনও রেকর্ড নেই! আফগানিস্তানের মতো টেস্টের নবীন সদস্য দেশটির বিপক্ষেও ঘরের মাঠে পরাজয়ের স্বাদ পেয়েছে। যদিও কাল শুরু হতে যাওয়া একমাত্র টেস্টে সতর্ক থেকে ম্যাচ জিততে চায় স্বাগতিকরা।

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে একমাত্র টেস্ট। এই টেস্টের আগে আফগানিস্তানের প্রসঙ্গও ঘুরে ফিরে আসছে। কেননা আফগানদের সহজভাবে নিয়ে শেষ পর্যন্ত হারের স্বাদ পেতে হয়েছে। দলের তারকা অফস্পিনার মেহেদী হাসান মিরাজ অবশ্য জানিয়েছেন, পুরো ফোকাস নিয়েই আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ, ‘মনে হয় আমরা বড় দলের চেয়ে ছোট দলের বিপক্ষে বেশি ফোকাসড থাকি। দিনশেষে ছোট দলের বিপক্ষে হারতে চাই না। ভারতের সঙ্গে রেকর্ড হোক আর আয়ারল্যান্ডের বিপক্ষে, খাতা কিন্তু বদলাবে না।’

আফগানিস্তানের বিপক্ষে হারের কথা উঠতেই মিরাজ বলেছেন, অতীত কিংবা ভবিষ্যৎ নিয়ে তারা ভাবছেন না। কীভাবে আইরিশদের হারানো যায় সেটি নিয়েই বাংলাদেশের যত ভাবনা। এখানে আয়ারল্যান্ড বলে ক্রিকেটারদের অনুভূতি কোন অংশে কম নয় বলেই মনে করেন মিরাজ, ‘আন্তর্জাতিক খেলা তো আন্তর্জাতিক খেলাই। এক নম্বর দলের সঙ্গে খেললে একই রকম অনুভূতি কাজ করে, দশ নম্বর দলের বিপক্ষে খেললেও একই রকম অনুভূতি। যেটা আপনি বললেন, আউটকাম কী হবে সেটা হচ্ছে পরের বিষয়। আগের কাজটা তো করতে হবে। হারবো নাকি জিতবো- ওটা নিয়ে কখনও চিন্তিত না। আমরা চেষ্টা করি সবসময় বর্তমানে থাকার জন্য।’

আইরিশদের বিপক্ষে একমাত্র টেস্ট নিয়ে মিরাজ আরও বলেছেন, ‘আমরা সবাই অনেক সিরিয়াস। ম্যাচ যখন খেলে আপনি দেখবেন না, ভারতের সঙ্গে খেললে অনেক বেশি সিরিয়াস থাকতে আর আয়ারল্যান্ডের সঙ্গে খেললে কম ফোকাস থাকতে; ব্যাপারটা কিন্তু এরকম না। ফোকাস সব সময় একই রকম থাকে। হয়তো আত্মবিশ্বাস অনেক বেশি কাজ করে।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের