বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে সাকিব

স্পোর্টস ডেস্ক
০৪ এপ্রিল ২০২৩, ১৯:২১আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ২০:১৯

রাজধানীর বঙ্গবাজারে মঙ্গলবার ভোর ৬টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুরো মার্কেট পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে হাজার হাজার কোটি টাকার ক্ষতি আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।
 
সাকিব তার গড়া এসএএইচ ফাউন্ডেশনের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের অনুদানের ঘোষণা দিয়েছেন। তার ভেরিফায়েড ফেসবুক পেজে বঙ্গবাজারে আগুনের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা, ‘আসসালামু আলাইকুম, সবাইকে রমজানুল মোবারক! আমি নিশ্চিত এখন পর্যন্ত আপনারা সবাই বঙ্গবাজার মার্কেটের মর্মান্তিক ঘটনার কথা শুনেছেন, এই অগ্নিকাণ্ডে সবাই তাদের ব্যবসা ও আয়ের মাধ্যম হারিয়েছে। রমজান মাসে এটি এখন খুব কঠিন সময় হয়ে দাঁড়িয়েছে। তাই আমি, আমার SAH FOUNDATION-এর মাধ্যমে আগামীকালের ক্ষতিগ্রস্তদের ইফতারের জন্য ২০,০০০ টাকা অনুদান প্রদান করবো। এই ইফতারের আয়োজনটি সমন্বয় করবে মাস্তুল ফাউন্ডেশন।'

পরের ইফতারের জন্য সতীর্থ পেসার তাসকিন আহমেদকে মনোনীত করেছেন সাকিব, ‘পরবর্তী ইফতারের জন্য আমি তাসকিন আহমেদকে ২০ হাজার টাকা প্রদান করার জন্য মনোনয়ন করতে চাই।’
 
এছাড়া সহায়তার উদ্যোগ নিয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান করেছেন সাকিব, ‘এই মর্মান্তিক ভয়ানক পরিস্থিতিতে আমরা আমাদের ক্ষতিগ্রস্থ সকল ভাই ও বোনদের সাহায্য করার জন্য নিজ উদ্যোগে এগিয়ে আসতে পারি। আসুন এখন একে অপরের পাশে দাঁড়াই। এই রমজান মাসে মহান আল্লাহ তায়ালা তার রহমত ও বরকতে আমাদের এই ক্ষতিপূরণ করার তৌফিক দান করুন।’

/এফএইচএম/
সম্পর্কিত
লঙ্কা প্রিমিয়ার লিগে কোন দলে খেলবেন সাকিব?
রামিসার হত্যাকারির দ্রুততম ও দৃষ্টান্তমূলক শাস্তি চান সাকিব
শেয়ারবাজার কারসাজিসাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছালো
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম