শেয়ারবাজার কারসাজি

সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছালো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০২৬, ১২:২৮আপডেট : ২০ মে ২০২৬, ১২:২৮

সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে শেয়ারবাজার কারসাজি, জালিয়াতি ও অর্থপাচারের অভিযোগে করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। আগামী ২৭ জুলাই প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ধার্য করেছেন আদালত। 

বুধবার (২০ মে) প্রতিবেদন দাখিলের জন্য দিন নির্ধারণ ছিল। তবে, এদিন মামলার তদন্তকারী সংস্থা দুর্নীতি দমন কমিশন (দুদক) তা দিতে পারেনি। এ জন্য ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত নতুন করে  তারিখ ধার্য করেন।

দুদকের জিআর শাখার কর্মকর্তার আক্কাস আলী এসব তথ্য নিশ্চিত করেন।

সাকিব বাদে এই মামলার অপর আসামিরা হলেন, সমবায় অধিদফতরের উপনিবন্ধক আবুল খায়ের, তার স্ত্রী কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাদবর, কনিকা আফরোজ, মোহাম্মদ বাশার, সাজেদ মাদবর, আলেয়া বেগম, কাজি ফুয়াদ হাসান, কাজি ফরিদ হাসান, জাভেদ এ মতিন, জাহেদ কামাল, হুমায়ূন কবির ও তানভীর নিজাম।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, আসামিরা নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিও অ্যাকাউন্টে অবৈধভাবে সিরিজ ট্রানজেকশন, প্রতারণামূলক একটিভ ট্রাডিং, গেম্বলিং ও স্পেকুলেশনের মাধ্যমে শেয়ারবাজারে কৃত্রিমভাবে নির্দিষ্ট কিছু শেয়ারের দাম বৃদ্ধি করে বাজারে কারসাজি করেন। এতে সাধারণ বিনিয়োগকারীরা প্রতারিত হয়ে বিপুল পরিমাণ অর্থ হারান। এসব অভিযোগের ভিত্তিতে গত বছরের ১৭ জুন মানি লন্ডারিং প্রতিরোধ আইন, দুর্নীতি প্রতিরোধ আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলাটি করা হয়।

/এআই/এবিএম/
সম্পর্কিত
চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন
তালাকের অজুহাতে সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট 
বাবা-মেয়ে হত্যা: ডেথ রেফারেন্স বিশেষ বেঞ্চে নিষ্পত্তির আবেদন
সর্বশেষ খবর
এআইভিত্তিক বাজার বিশ্লেষণ ও ক্রয়ব্যবস্থা আধুনিক করছে টিসিবি
এআইভিত্তিক বাজার বিশ্লেষণ ও ক্রয়ব্যবস্থা আধুনিক করছে টিসিবি
যুক্তরাষ্ট্র সফর পেছালেন নেতানিয়াহু
যুক্তরাষ্ট্র সফর পেছালেন নেতানিয়াহু
ঢাকা-আরিচা মহাসড়কে মাইক্রোবাসে আগুন
ঢাকা-আরিচা মহাসড়কে মাইক্রোবাসে আগুন
প্রস্তুতি নেওয়ার সময় দুই ছিনতাইকারী গ্রেফতার  
প্রস্তুতি নেওয়ার সময় দুই ছিনতাইকারী গ্রেফতার  
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে যৌথ টহল
গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে যৌথ টহল
মোসাদের সঙ্গে যোগাযোগ নিয়ে যা বললেন আহমাদিনেজাদ 
মোসাদের সঙ্গে যোগাযোগ নিয়ে যা বললেন আহমাদিনেজাদ 
এনসিপি নেতার ২ লাখ টাকা জরিমানা করলেন ভ্রাম্যমাণ আদালত
এনসিপি নেতার ২ লাখ টাকা জরিমানা করলেন ভ্রাম্যমাণ আদালত
অজিত দোভালের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার বৈঠক
অজিত দোভালের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার বৈঠক
চলমান শিক্ষার্থী আন্দোলনে ছেলে অংশ নেওয়ায় বিএনপি নেতা বহিষ্কার
চলমান শিক্ষার্থী আন্দোলনে ছেলে অংশ নেওয়ায় বিএনপি নেতা বহিষ্কার