পাকিস্তানের ব্যাটিং পরামর্শক হচ্ছেন ভিভ রিচার্ডস!

স্পোর্টস ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:৪৫আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:০৬

পাকিস্তানের ব্যাটিং পরামর্শক হচ্ছেন ভিভ রিচার্ডস! পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের পরামর্শক হিসেবে রয়েছেন ক্যারিবীয় গ্রেট স্যার ভিভ রিচার্ডস। আর তাকেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে পাকিস্তান দলের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দিতে চাইছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।  
বোর্ডের অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক মুখপাত্র বলেছেন, ‘আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আমরা ভিভ রিচার্ডসের সঙ্গে কথা বলছি। তাকে ব্যাটিং পরামর্শক হিসেবে রাখতে চাইছি।’
পিসিবি চাইলেও একটি টিভির সঙ্গে চুক্তির কারণে সেই দায়িত্ব পালন করতে ঝামেলা দেখা দিতে পারে ক্যারিবীয় এই কিংবদন্তির। কারণ টিভির সঙ্গে চুক্তি তেমন ভাবেই ছিল যাতে কারও সঙ্গে বড় ধরনের কোনও চুক্তিতে তাকে যেতে না হয়।   

উল্লেখ্য, এর আগে পাকিস্তান দলের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন ভিভ। তিনি বলেছিলেন পিসিবি প্রস্তাব দিলে সেটি নাকচ করবেন না তিনি।

ক্যারিয়ারে ১২১ টেস্টে ৮ হাজার ৫৪০ রান করেছেন ভিভ। যেখানে সেঞ্চুরি ছিল ২৪টি ও হাফ সেঞ্চুরি ৪৫টি।   

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম