ঢাকার কোথাও হালকা বৃষ্টি, কোথাও ঠান্ডা ঝোড়ো হাওয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মে ২০২৪, ০০:২৬আপডেট : ০৭ মে ২০২৪, ০০:২৬

টানা দাবদাহে তপ্ত শহরে সোমবার (৬ মে) স্বস্তির বৃষ্টি নামবে, তার পূর্বাভাস রবিবারই (৫ মে) দিয়েছিল আবহাওয়া অধিদফতর। তারা বলেছিল, রাজধানীতে বৃষ্টি হতে পারে সোমবারও। শুধু রাজধানী নয়, দেশের সব বিভাগেই এদিন কমবেশি বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।

সোমবার সন্ধ্যা থেকেই ঢাকার আকাশের মেঘের ঘনঘটা দেখা যায়। মাঝেমধ্যে বিদ্যুৎ চমকায়। কোনও কোনও এলাকায় হালকা বৃষ্টি, কোথাও কোথাও হয়েছে ভারী বৃষ্টি আবার কোথাও ঠান্ডা ঝোড়ো বাতাস বইতে শুরু করে। রাত গভীর হলেও আবহাওয়া প্রায় একই আছে। এতে ঢাকায় আরও কমেছে তাপমাত্রা।

সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশের মধ্যে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে ফেনীতে ১৩৮ মিলিমিটার। এদিকে চট্টগ্রামে ১২৯, মাদারীপুরে ৬৯, কুতুবদিয়া ৬৫, চাঁদপুর ৬১, সন্দ্বীপে ৬০, সীতাকুণ্ডে ৫৮, বান্দরবান ৪৬, মাইজদীকোর্ট ৪১, রাঙামাটি ৪০, ঢাকায় ৩৬, নিকলীতে ৩৩, ভোলা ২৭, চুয়াডাঙ্গায় ২৪, ময়মনসিংহ ২১, কুমিল্লা ১৯, বরিশাল ১৭, টেকনাফ ১৫, কক্সবাজার ১৪, নেত্রকোনা ১১, মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এ ছাড়া টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, রংপুর, রাজারহাট, পটুয়াখালী ও খেপুপাড়ায় বৃষ্টি হয়েছে।

মঙ্গলবারের (৭ মে) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়।

আগামীকাল বুধবারের (৮ মে) পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় এবং ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়েছে।

/এসএনএস/এনএআর/
সম্পর্কিত
গরম আবহাওয়ায় কীভাবে নিরাপদে ব্যায়াম করবেন
প্রচণ্ড গরমে বয়স্কদের জন্য বাড়তি সাবধানতা কেন জরুরি
সাগরে লঘুচাপ, চার সমুদ্র বন্দরে ৩ নম্বর সংকেত
সর্বশেষ খবর
এক খবরেই ডিবি গিয়ে ঘিরে ফেললো বাড়ি, পরে জানলো ভুয়া তথ্য
এক খবরেই ডিবি গিয়ে ঘিরে ফেললো বাড়ি, পরে জানলো ভুয়া তথ্য
বুয়েটে দিনে ও রাতে পাঁচবার লোডশেডিং
বুয়েটে দিনে ও রাতে পাঁচবার লোডশেডিং
উপজেলা পরিষদ চত্বর থেকে ৫৪ বস্তা সার উধাও, পরে যা ঘটলো
উপজেলা পরিষদ চত্বর থেকে ৫৪ বস্তা সার উধাও, পরে যা ঘটলো
৬ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল, কিন্তু..
৬ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল, কিন্তু..
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি