মোস্তাফিজের দুটি ‘ভুল ডেলিভারি’ ভাগ্য গড়ে দিয়েছে: ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক
১২ এপ্রিল ২০২৩, ১৫:১২আপডেট : ১২ এপ্রিল ২০২৩, ১৫:১২

আইপিএলে প্রথম জয়ের মঞ্চটা প্রায় তৈরি করে ফেলেছিল দিল্লি ক্যাপিটালস। দারুণ চেষ্টার পরেও সেটি ভেস্তে গেছে মোস্তাফিজের ১৯তম ওভারের খরুচে বোলিংয়ে। ম্যাচের পর দিল্লি অধিনায়ক ডেভিড ওয়ার্নার বলেছেন, বাংলাদেশি পেসারের দুটি ভুল ডেলিভারি ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে।

চলমান মৌসুমে গতকাল প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন মোস্তাফিজ। নিজের শেষ ওভারে বাজে ডেলিভারিতে দলের পরাজয়ের কারণ হলেও ১৭তম ওভারে দিল্লিকে ম্যাচে ফিরিয়েছিলেন রোহিত শর্মার (৬৫) উইকেট তুলে। ১৭৩ রানের লক্ষ্যে টাইট বোলিং উপহার দিয়েছেন ১৫তম ওভারেও। দিয়েছেন মাত্র ২। সেই বামহাতি পেসারই নিজের শেষ ওভারে হয়ে যান খরুচে। ১৯তম ওভারে তার দুটি বলে ছয় মেরেছেন ক্যামেরন গ্রিন ও টিম ডেভিড। দিল্লি অধিনায়কের মতে, এই দুটি ডেলিভারিই ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে। মুম্বাই শেষ বলে ম্যাচ জিতে নেয় ৬ উইকেটে। ওয়ার্নারের মূল্যায়ন, ‘দিনটা বাজেভাবে শেষ হয়েছে। তবে ছেলেরা চমৎকার খেলেছে। মোস্তাফিজের ওই দুটি ডেলিভারি ভুল ছিল। তবে ম্যাচে ফেরার চেষ্টায় আমরা ভালো করেছিলাম।’

সাবেক নিউ জিল্যান্ড ক্রিকেটার সাইমন ডৌল অবশ্য ব্যাখ্যা করেছেন, কেন ওই দুটি বলে মোস্তাফিজ ছক্কা খেয়েছেন। ক্রিকবাজের পোস্ট ম্যাচ বিশ্লেষণে তিনি বলেছেন, ‘আসলে ১৯তম ওভারে মোস্তাফিজকে আনার সিদ্ধান্ত সঠিক ছিল। কিন্তু অন-সাইডে বাউন্ডারিটা ছোট হওয়ার পরেও মোস্তাফিজ ব্যাটারের শরীরের কাছ দিয়ে বল মেরেছিলেন। এই কারণেই গ্রিন আর ডেভিড তাকে ছক্কা মারার সুযোগটা পেয়েছে।’

কাটার মাস্টার দুটি ডেলিভারিই স্লোয়ার অফ-কাটার করেছিলেন। এক্ষেত্রে ছক্কা খাওয়ায় মোস্তাফিজের দায়টা বেশি দেখছেন ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি। তিনি মনে করেন, বাংলাদেশি এই তারকা খুব বেশি প্রেডিক্টেবল হয়ে গেছেন!

/এফআইআর/ 
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের