শ্বাসরুদ্ধকর ম্যাচ জিতলো মাশরাফির লিজেন্ডস অব রূপগঞ্জ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০২৩, ১৮:০৬আপডেট : ১৩ এপ্রিল ২০২৩, ১৮:০৬

আগে ব্যাটিং করে পারভেজ হোসেন, সাব্বির রহমান ও চেরাগ জানির হাফ সেঞ্চুরিতে ২৬৮ রান করলো লিজেন্ডস অব রূপগঞ্জ। মাঝারি মানের লক্ষ্যে খেলতে নেমে প্রথমবার প্রিমিয়ার ডিভিশন খেলতে আসা ঢাকা লেপার্ডস জয়ের পথেই ছিল। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ৭ রান। কিন্তু চেরাগ জানির দারুণ বোলিংয়ে মাত্র ৫ রান নিতে পারে তারা। তাতে ১ রানের জয়ে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে উঠে গেছে শিরোপা প্রত্যাশী রূপগঞ্জ।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ২৬৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ৩২ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় লেপার্ডস। এরপর চতুর্থ উইকেটে পাকিস্তানের উমর আমিন ও  সাব্বির হোসেন সিকদার মিলে ১৬৭ রানের জুটি গড়ে দলকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন। সাব্বির ৯১ বলে ৬৪ রান করে আউট হলেও উমর মালিক সেঞ্চুরির দেখা পেয়েছেন। তার দারুণ এই ইনিংস শেষ পর্যন্ত কোন কাজেই আসেনি। এক প্রান্ত আগলে থাকলেও অন্য প্রান্তের ব্যাটারদের আসা যাওয়া দেখেছেন শুধু। ইনিংসের শেষ বলে যখন ২ রান প্রয়োজন, তখন নন স্ট্রাইকে ১২৮ রানে অপরাজিত ছিলেন উমর। সোহরাওয়ার্দী (২৫) আউট হতেই ২৬৭ রানে থেমেছে ঢাকা লেপার্ডসের ইনিংস। ১ রানে হেরে যাওয়া ম্যাচে ১৩৩ বলে ৮ চার ও ২ ছক্কায় নিজের ইনিংসটি সাজিয়েছেন ওমর।

লিজেন্ডস অব রূপগঞ্জের বোলারদের মধ্যে মাশরাফি আজ ছিলেন ছন্নছাড়া। ৯ ওভারে ৫৮ রান খরচায় ছিলেন উইকেট শূন্য। চেরাগ জানি ব্যাটিংয়ে ঝড়ো ইনিংসের পর বল হাতেও নিয়েছেন দুটি উইকেট। হয়েছেন ম্যাচ সেরাও। তাছাড়া সোহাগ গাজী ও রাজিবুল ইসলাম নিয়েছেন একটি করে উইকেট।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে মুনিম শাহরিয়ারকে হারায় রূপগঞ্জ। দ্বিতীয় উইকেটে পারভেজ হোসেন ও সাব্বির রহমান রুম্মন মিলে ৫৮ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দিয়েছেন। পারভেজ হোসেন ৭০ বলে ৫২ রান করে আউট হলে ভাঙে এই জুটি। সঙ্গীকে হারিয়ে সাব্বির চার নম্বরে নামা ফারদিন হাসানকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করলেও ৩১ রান যোগ করেছে এই জুটি। ফারদিন ২১ রানে সাজঘরে ফিরেছেন।

কিছুক্ষণ পর সাব্বির নিজেও সাজঘরে ফেরেন আরিফুল জনির ঘূর্ণিতে। তার আগে ৫ চার ও ১ ছক্কায় ৬৬ বলে ৫৪ রান করেন তিনি। সাব্বির ও পারভেজের হাফ সেঞ্চুরির পর চেরাগ জানির অপরাজিত ৫০ বলে ৫৯ রানের ইনিংসের ওপর দাঁড়িয়েই লিজেন্ডস অব রূপগঞ্জ ৮ উইকেট হারিয়ে ২৬৮ রান সংগ্রহ করেছে। শেষ দিকে সোহাগ গাজী ২৩ বলে ২৬ এবং মুক্তার আলী ১০ বলে ২৫ রানের ইনিংস উপহার দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

ঢাকা লেপার্ডসের বোলারদের মধ্যে মঈন খান ৩৪ রানে নিয়েছেন তিনটি উইকেট। আরিফুল জনি ও উমর আমিন নিয়েছেন দুটি। একটি উইকেট নিয়েছেন সোহরাওয়ার্দী শুভ।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের